মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ | ৯ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৩ জমাদিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৪৭:৫৭
শিরোনাম
● ৫২ বলে ডাবল সেঞ্চুরি! ২৮ ছক্কায় রেকর্ডবুক তছনছ করলেন ১৫ বছরের সূর্যবংশী ● বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতার বার্তা দেবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী ● দীর্ঘদিনের দাবির পর চাটমোহরে পৌর পার্কের যাত্রা শুরু ● চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ● হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বেত্রাঘাত ● ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দিতে চায় কানাডা ● নিরাপদ খাদ্য আইন সংশোধনের উদ্যোগ, প্রশাসনিক জরিমানা সর্বোচ্চ ১০ লাখ টাকা ● বেরোবিতে গণমাধ্যম প্রতিনিধিদের তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু ● গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির ● পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিকের প্রস্তাবে বড় ব্যবধান ● ৫২ বলে ডাবল সেঞ্চুরি! ২৮ ছক্কায় রেকর্ডবুক তছনছ করলেন ১৫ বছরের সূর্যবংশী ● বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতার বার্তা দেবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী ● দীর্ঘদিনের দাবির পর চাটমোহরে পৌর পার্কের যাত্রা শুরু ● চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ● হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বেত্রাঘাত ● ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দিতে চায় কানাডা ● নিরাপদ খাদ্য আইন সংশোধনের উদ্যোগ, প্রশাসনিক জরিমানা সর্বোচ্চ ১০ লাখ টাকা ● বেরোবিতে গণমাধ্যম প্রতিনিধিদের তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু ● গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির ● পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিকের প্রস্তাবে বড় ব্যবধান

ডিজিটাল মেশিনে রশি বেঁধে ইলিশের ওজনে কারচুপি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫১
শেয়ার: mail
ডিজিটাল মেশিনে রশি বেঁধে ইলিশের ওজনে কারচুপি

ব্রাহ্মণবাড়িয়ায় ডিজিটাল ওজন মেশিনে অভিনব কৌশলে কারচুপি করে ইলিশ মাছে ওজনে কম দেওয়ার অভিযোগে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আনন্দবাজার এলাকার পাইকারি ও খুচরা মাছের আড়ত এবং দোকানে এ বিশেষ তদারকি অভিযান চালানো হয়। অভিযানকালে আনন্দবাজারের ‘মেসার্স সিয়াম মিয়া’ নামের একটি ইলিশের দোকানে ওজন মেশিনে কারচুপির প্রমাণ হাতেনাতে ধরা পড়ে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, ওই দোকানের মাছ বিক্রেতা আপেল মাহমুদ ওজন মাপার ডিজিটাল মেশিনের ভেতরে বিশেষ কায়দায় একটি রাবার ও রশি যুক্ত করে রেখেছিলেন। রশিটির অন্য প্রান্ত গামছার আড়ালে তাঁর হাতের মুঠোয় কৌশলে লুকানো থাকত। রশিটি টেনে বা ঢিলা করে ক্রেতার অজান্তেই তিনি পণ্যের ওজন নিজের ইচ্ছেমতো কমবেশি প্রদর্শন করতেন। দীর্ঘদিন ধরে সাধারণ ক্রেতাদের সঙ্গে প্রতারণা করে আসা এ অনিয়ম অভিযানের সময় হাতেনাতে উদঘাটন করেন কর্মকর্তারা। পরে কারচুপির কাজে ব্যবহৃত বিশেষ রশি ও রাবারসহ ডিজিটাল ওজন মেশিনটি তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।

অভিযান পরিচালনাকালে ব্যবসায়ী আপেল মাহমুদ নিজের অপরাধ স্বীকার করেন এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে না জড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন। পরবর্তীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাঁকে ১ লাখ টাকা প্রশাসনিক জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে একই অপরাধের পুনরাবৃত্তি হলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কড়া হুঁশিয়ারি দেওয়া হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, ‘ওজন ও পরিমাপে জালিয়াতি করে সাধারণ ভোক্তাদের প্রতারিত করার কোনো সুযোগ নেই। ব্যবসায়ীদের অবশ্যই সঠিক ওজন ও ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করতে হবে। সাধারণ মানুষের অধিকার সুরক্ষা ও বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।’

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ডিজিটাল মেশিনে রশি বেঁধে ইলিশের ওজনে কারচুপি

বিস্তারিত কমেন্টে