বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ | ২৪ ভাদ্র, ১৪৩৩ | ২৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৫১:৫১
শিরোনাম
ব্যবসায়ীকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি-যুবদলের ২ নেতা গ্রেপ্তার নেশার টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, গ্রেপ্তারের পর কারাগারে এনসিপি নেতা বিজ্ঞান ও প্রযুক্তি সংসদীয় কমিটির সভাপতি হলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, নকশা চূড়ান্ত: সংসদে প্রধানমন্ত্রী বিআরটিএর অনুমতি ছাড়া সড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা বিতরণ করলেন মাসুদ সাঈদী ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, রাবি ছাত্র ফেডারেশনের তীব্র নিন্দা ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের গণনাটক ও মতবিনিময় সভা পিরোজপুরে রাজপথের আপসহীন লড়াই ও ত্যাগে আলোচনায় সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা জালিস মাহমুদ ১৫ বছর ধরে জটিল কিডনি রোগে ধুঁকছে জুঁই ব্যবসায়ীকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি-যুবদলের ২ নেতা গ্রেপ্তার নেশার টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, গ্রেপ্তারের পর কারাগারে এনসিপি নেতা বিজ্ঞান ও প্রযুক্তি সংসদীয় কমিটির সভাপতি হলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, নকশা চূড়ান্ত: সংসদে প্রধানমন্ত্রী বিআরটিএর অনুমতি ছাড়া সড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা বিতরণ করলেন মাসুদ সাঈদী ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, রাবি ছাত্র ফেডারেশনের তীব্র নিন্দা ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের গণনাটক ও মতবিনিময় সভা পিরোজপুরে রাজপথের আপসহীন লড়াই ও ত্যাগে আলোচনায় সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা জালিস মাহমুদ ১৫ বছর ধরে জটিল কিডনি রোগে ধুঁকছে জুঁই

রাণীশংকৈল-হরিপুর সীমান্তে বিজিবির অভিযান

অভিষেক চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩১
শেয়ার: mail
রাণীশংকৈল-হরিপুর সীমান্তে বিজিবির অভিযান

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের হরিপুর ও রাণীশংকৈল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ইয়াবা ও ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে নিয়মিত নজরদারির অংশ হিসেবে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে টহল জোরদারের পাশাপাশি চোরাকারবারিদের গতিবিধির ওপর সতর্ক নজর রাখছিলেন বিজিবি সদস্যরা।

গত ৮ সেপ্টেম্বর রাত ৯টা ২০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়নের অধীনস্থ গোবিন্দপুর বিওপির একটি টহল দল হরিপুর উপজেলার সীমান্ত পিলার ৩৪৫/১-আর থেকে আনুমানিক ১ হাজার ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভূটডাঙ্গী নদীর ঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় সেখানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৯টি ইয়াবা এবং ২৭টি ভারতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

একই রাতে ব্যাটালিয়নের অধীনস্থ পার্বতীপুর বিওপির সদস্যরা রাণীশংকৈল উপজেলার সীমান্ত এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করেন। সীমান্ত পিলার ৩৪৫/১-আর থেকে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভূটডাঙ্গী নামক স্থানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আরও ২৭টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি বলেন, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

রাণীশংকৈল-হরিপুর সীমান্তে বিজিবির অভিযান

বিস্তারিত কমেন্টে