মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:৪০:১৮

নোয়াখালীতে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প ও স্পোর্টস ইভেন্ট উপলক্ষে ‘তাঁদের পাশে আমরা’র প্রস্তুতি

এহসানুল ইসলাম ঈমন, নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৯
শেয়ার: mail
নোয়াখালীতে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প ও স্পোর্টস ইভেন্ট উপলক্ষে ‘তাঁদের পাশে আমরা’র প্রস্তুতি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

আসন্ন বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা ও স্পোর্টস ইভেন্ট সফলভাবে আয়োজনের লক্ষ্যে বিশেষ প্রস্তুতিমূলক প্রশিক্ষণ সেশন পরিচালনা করেছে মানবিক সংগঠন ‘তাঁদের পাশে আমরা’–এর নোয়াখালী শাখা। সোমবার (৩১ আগস্ট) এ প্রস্তুতিমূলক সেশন অনুষ্ঠিত হয়।

গত দুই দিন ধরে চলা এসব সেশনে অংশ নেওয়া স্বেচ্ছাসেবকদের রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা ও রক্তচাপ পরিমাপের বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে সেবাগ্রহীতাদের সঙ্গে যথাযথ আচরণ, পরীক্ষা পরিচালনার নিয়ম এবং মাঠপর্যায়ে কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার বিভিন্ন বিষয়ে প্রস্তুতিমূলক আলোচনা হয়।

চলমান সেশন দুটি পরিচালনা করেন ‘তাঁদের পাশে আমরা’ সংগঠনের চেয়ারম্যান ও হেড অব অর্গানাইজেশন ইখতিয়ার আহমেদ লিকন। আয়োজকরা জানান, পরবর্তীতে একটি মূল্যায়ন (ভাইভা) সেশনের মাধ্যমে স্বেচ্ছাসেবকদের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করা হবে। পাশাপাশি আসন্ন স্পোর্টস ইভেন্টের বিভিন্ন কার্যক্রম, নিয়মাবলি ও দায়িত্ব বণ্টন সম্পর্কে বিস্তারিত ব্রিফিং প্রদান করা হবে।

উল্লেখ্য, ‘তাঁদের পাশে আমরা’ একটি মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, যা ২০১৭ সাল থেকে সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে আসছে। সংগঠনটির কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে বর্তমানে দেশের বিভিন্ন স্থানে চারটি শাখা গড়ে তোলা হয়েছে। তরুণদের স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে সম্পৃক্ত করে মানবিক সমাজ গঠনের ধারাবাহিকতায় নোয়াখালী শাখা এ স্বাস্থ্যসেবামূলক আয়োজন করতে যাচ্ছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

নোয়াখালীতে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প ও স্পোর্টস ইভেন্ট উপলক্ষে ‘তাঁদের পাশে আমরা’র প্রস্তুতি

বিস্তারিত কমেন্টে