ইরানের সেনাবাহিনীর কমান্ডার-ইন-চিফ আমির হাতামি বলেছেন, ‘শত্রুপক্ষ’ ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করার অপচেষ্টা চালালেও, দেশের মজুত থাকা অস্ত্রভাণ্ডার যুদ্ধের ‘শেষ মুহূর্ত পর্যন্ত সর্বোচ্চ তীব্রতায়’ শত্রুর বিরুদ্ধেই কার্যকরভাবে ব্যবহার করা হয়েছে।
তিনি বলেন, ‘সামরিক দৃষ্টিকোণ থেকে আক্রমণকারী পক্ষ তখনই বিজয়ী হিসেবে বিবেচিত হয়, যখন তারা তাদের পূর্বনির্ধারিত লক্ষ্য পূর্ণাঙ্গভাবে অর্জন করতে সক্ষম হয়। কিন্তু একটি প্রতিরক্ষামূলক যুদ্ধে শত্রুপক্ষ যদি তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়, তবে সেটিই প্রতিরক্ষাকারীর নিরঙ্কুশ বিজয় হিসেবে গণ্য হয়।’
আমির হাতামি আরও উল্লেখ করেন, জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা সুরক্ষায় ইরানের প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং শত্রুর যেকোনো আগ্রাসী তৎপরতা কঠোরভাবে প্রতিহত করতে প্রস্তুত রয়েছে।
kalprakash.com/IM