মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ | ২৩ ভাদ্র, ১৪৩৩ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:৫১:৪৮
শিরোনাম
আরএফএল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি: ২০ পদে চাকরির সুযোগ শরীরে ক্যানসারের ৫টি প্রাথমিক সতর্ক সংকেত: অবহেলা নয় মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে অন্তর্ভুক্তির আহ্বান রাশিয়ার কৃষি কার্ডের আওতায় বাগেরহাটের ২৬ হাজার ৩৩৮ কৃষক পাবনায় বিএনপি নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার নতুন পে স্কেলে সরকারি কর্মচারীদের বাড়িভাড়ার নতুন হার নির্ধারণ সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম নিয়ন্ত্রণে নতুন আইন আনছে অস্ট্রেলিয়া নিম্নস্তরের সিগারেটের দাম বাড়িয়ে ন্যূনতম ৬৫ টাকা করল মন্ত্রিসভা ভেনিসে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ছাত্রদল সভাপতির নিন্দা অবৈধ ইসরায়েলি বসতির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সীমিত করছে যুক্তরাজ্য আরএফএল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি: ২০ পদে চাকরির সুযোগ শরীরে ক্যানসারের ৫টি প্রাথমিক সতর্ক সংকেত: অবহেলা নয় মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে অন্তর্ভুক্তির আহ্বান রাশিয়ার কৃষি কার্ডের আওতায় বাগেরহাটের ২৬ হাজার ৩৩৮ কৃষক পাবনায় বিএনপি নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার নতুন পে স্কেলে সরকারি কর্মচারীদের বাড়িভাড়ার নতুন হার নির্ধারণ সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম নিয়ন্ত্রণে নতুন আইন আনছে অস্ট্রেলিয়া নিম্নস্তরের সিগারেটের দাম বাড়িয়ে ন্যূনতম ৬৫ টাকা করল মন্ত্রিসভা ভেনিসে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ছাত্রদল সভাপতির নিন্দা অবৈধ ইসরায়েলি বসতির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সীমিত করছে যুক্তরাজ্য

৪২ প্রতিষ্ঠানের অংশগ্রহণে রাবিতে ‘পোস্টারিয়াম ২০২৬’

রাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১১:৫৬
শেয়ার: mail
৪২ প্রতিষ্ঠানের অংশগ্রহণে রাবিতে ‘পোস্টারিয়াম ২০২৬’

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হয়েছে জাতীয় পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা ‘পোস্টারিয়াম ২০২৬’। রাজশাহী বিশ্ববিদ্যালয় এডুকেশন ক্লাবের (আরইউইসি) উদ্যোগে বুধবার (২৭ আগস্ট) দিনব্যাপী এ প্রতিযোগিতায় দেশের ৪২টি বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। এতে তরুণ গবেষকরা গবেষণা, উদ্ভাবন ও সমসাময়িক নানা বিষয় নিয়ে পোস্টার উপস্থাপন করেন।

সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে উদ্বোধনী পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে সিনেট ভবনসংলগ্ন বুদ্ধিজীবী চত্বরে দুই পর্বে পোস্টার উপস্থাপন ও মূল্যায়ন কার্যক্রম পরিচালিত হয়। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবনী ধারণা ও গবেষণার ফলাফল পোস্টারের মাধ্যমে তুলে ধরেন এবং বিচারকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

দিনব্যাপী এ আয়োজনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক কামাল পাশা, ফার্মেসি বিভাগের অধ্যাপক আজিজুর রহমান শামীম এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এ এফ এম মির্জা রাশেদুল হাসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও অতিথিরা।

প্রতিযোগিতায় ‘বিজ্ঞান, স্বাস্থ্য ও টেকসই প্রযুক্তি’ বিভাগে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মো. মাসুদ আবদুল্লাহ আল-রাজী প্রথম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মো. রাকিবুল হাসান রাজু দ্বিতীয় এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের শবনম মোস্তারি তৃতীয় স্থান অর্জন করেন।

‘উন্নত প্রকৌশল ও স্মার্ট ব্যবস্থা’ বিভাগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সায়েদ আহমেদ শান্ত প্রথম, একই বিশ্ববিদ্যালয়ের রাকিবুল ইসলাম দ্বিতীয় এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের মো. জিহাদুল ইসলাম তৃতীয় হন।

‘সামাজিক গতিশীলতা, মানবিক বিদ্যা ও উন্মুক্ত গবেষণা’ বিভাগে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাফি কামাল প্রথম, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মো. শাদিন দ্বিতীয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাসনিম তাবাসসুম অন্ত তৃতীয় স্থান অধিকার করেন।

এছাড়া ‘উন্মুক্ত ক্যানভাস’ বিভাগে প্রথম স্থান অর্জন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইনস্টন রুয়েল। এ বিভাগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হক দ্বিতীয় এবং বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির মো. আবু সায়েম তৃতীয় স্থান অর্জন করেন।

বিকেলে সিনেট ভবনে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী পর্বে মূল বক্তা হিসেবে বক্তব্য দেন ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইউনিডো) কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আলমগীর হোসাইন। তিনি গবেষণা, শিল্পোন্নয়ন ও টেকসই উন্নয়নে তরুণ প্রজন্মের ভূমিকা এবং বহুমাত্রিক গবেষণার গুরুত্বের ওপর আলোকপাত করেন।

অনুষ্ঠান শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।

আয়োজকেরা জানান, ‘Advancing Sustainable Development and Innovation through Multidisciplinary Research’ প্রতিপাদ্যকে ধারণ করে ‘পোস্টারিয়াম ২০২৬’ আয়োজিত হয়েছে। গবেষণা ও টেকসই উন্নয়নে তরুণদের সম্পৃক্ত করা এবং তাঁদের উদ্ভাবনী কাজ উপস্থাপনে একটি জাতীয় প্ল্যাটফর্ম তৈরি করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৯ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

৪২ প্রতিষ্ঠানের অংশগ্রহণে রাবিতে ‘পোস্টারিয়াম ২০২৬’

বিস্তারিত কমেন্টে