কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘আইসিটি অ্যাসোসিয়েশন’-এর ১৭ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে একই শিক্ষাবর্ষের মো. শফিউল আলম চৌধুরী।
রবিবার (২০ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
কমিটিতে আরও রয়েছেন সহসভাপতি হিসেবে মো. আসিফ, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ইকবাল হায়দার ইমন, কোষাধ্যক্ষ মো. রায়হান, সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক প্রমিত মজুমদার, সমাজকল্যাণ ও খাদ্য বিষয়ক সম্পাদক নাবিদুল হাসান নাবিল, ওয়েব ও প্রকাশনা সম্পাদক সুলতানা আক্তার, শিক্ষা ও গবেষণা সম্পাদক আব্দুল্লাহ এবং ছাত্রী বিষয়ক সম্পাদক সাউদা হক শৈলী।
এ ছাড়াও কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন—মাহাদী হাসান ফারদিন, শ্রাবণ পাল বিপ্র, মো. আকিব রাদওয়ান, রৌদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, মো. সালমান পাটোয়ারী আবির ও নুসরাত জাহান মিম।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মো. শফিউল আলম চৌধুরী বলেন, “আইসিটি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করায় সম্মানিত শিক্ষকবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। সভাপতি ও কমিটির সবাইকে নিয়ে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, টেকনিক্যাল স্কিল বৃদ্ধি এবং একটি সহযোগিতাপূর্ণ পরিবেশ তৈরিতে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। আমাদের লক্ষ্য হলো শিক্ষকদের সুপরামর্শ ও সবার সম্মিলিত অংশগ্রহণে অ্যাসোসিয়েশনকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া। অর্পিত দায়িত্বের সঠিক মর্যাদা রক্ষা ও শিক্ষার্থীদের প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছি।”
সভাপতি মো. মেহেদী হাসান বলেন, “আইসিটি অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার সুযোগ দেওয়ায় সম্মানিত শিক্ষকবৃন্দ ও সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই পদের মূল লক্ষ্য হবে শিক্ষক-শিক্ষার্থীদের সহযোগিতায় একাডেমিক, প্রযুক্তিগত ও সহশিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে একটি সুন্দর ও সক্রিয় পরিবেশ তৈরি করা। সম্মিলিত প্রচেষ্টা এবং সবার দিকনির্দেশনা ও অংশগ্রহণে আমরা ডিপার্টমেন্টের কল্যাণে একসাথে কাজ করে যেতে চাই। অর্পিত দায়িত্বের সঠিক মর্যাদা রক্ষায় আমাদের প্রচেষ্টা অবিরত থাকবে।”
kalprakash.com/IM