রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:২৪:২৫

সাপাহারে অবৈধ ইটভাটায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৬:১৩
শেয়ার: mail
সাপাহারে অবৈধ ইটভাটায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নওগাঁর সাপাহারে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া নির্মাণাধীন একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কলমুডাঙ্গা এলাকায় পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. রাশেদ।

অভিযানকালে বৈধ কাগজপত্র ও পরিবেশ ছাড়পত্র ছাড়াই ‘মেসার্স স্টার ব্রিকস’ নামের ইটভাটাটির নির্মাণ ও কার্যক্রমের প্রমাণ পাওয়া যায়। পরে ইটভাটা কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এ ছাড়া প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়া পর্যন্ত ইটভাটাটির যাবতীয় নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে ভাটা কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত মুচলেকাও নেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। অভিযানে নিরাপত্তার দায়িত্বে ছিল নওগাঁ ব্যাটালিয়ন আনসারের একটি চৌকস দল।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে জেলার অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

সাপাহারে অবৈধ ইটভাটায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা

বিস্তারিত কমেন্টে