বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ | ২৯ আশ্বিন, ১৪৩৩ | ৩ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ২:১২:৪৫
শিরোনাম
● ওয়ালটনে চাকরি, বেতন ১ লাখ টাকা, আছে প্রভিডেন্ট ফান্ড ● ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজার ৬৫৫ যাত্রী ● প্রধান শিক্ষক-সহকারী শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, জানা গেল কারণ ● দেশ গঠনে আপনাদের মতো মানুষের প্রয়োজন: প্রধানমন্ত্রী ● বোমা হামলার হুমকি, জয়পুরে ঘুরিয়ে নেওয়া হলো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ● দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন ● ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে যে এলাকায় ● ৪ থেকে ৮ বছর বয়সী মেয়েদের এইচপিভি টিকাদান নিয়ে ডব্লিউএইচওর বার্তা ● ইয়েমেনে সংঘাতে ব্যাহত খাদ্যসহায়তা, ঝুঁকিতে ৮ লাখ মানুষ: ডব্লিউএফপি ● অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি ● ওয়ালটনে চাকরি, বেতন ১ লাখ টাকা, আছে প্রভিডেন্ট ফান্ড ● ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজার ৬৫৫ যাত্রী ● প্রধান শিক্ষক-সহকারী শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, জানা গেল কারণ ● দেশ গঠনে আপনাদের মতো মানুষের প্রয়োজন: প্রধানমন্ত্রী ● বোমা হামলার হুমকি, জয়পুরে ঘুরিয়ে নেওয়া হলো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ● দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন ● ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে যে এলাকায় ● ৪ থেকে ৮ বছর বয়সী মেয়েদের এইচপিভি টিকাদান নিয়ে ডব্লিউএইচওর বার্তা ● ইয়েমেনে সংঘাতে ব্যাহত খাদ্যসহায়তা, ঝুঁকিতে ৮ লাখ মানুষ: ডব্লিউএফপি ● অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি

মনোহরদীতে ঘরে একা পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা

সাইফুর রহমান নিশাদ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
সাইফুর রহমান নিশাদ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ১০:৪২
শেয়ার: mail
মনোহরদীতে ঘরে একা পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা

নরসিংদীর মনোহরদীতে নিজ ঘর থেকে আকাশ (২৩) নামের এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আকাশ উপজেলার কীর্তিবাসদী গ্রামের আতাউর রহমান আতার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে নিজ বাড়ির গোয়ালঘরের একটি অংশে ঘুমিয়ে ছিলেন আকাশ। বাবার ডাকে ঘুম থেকে জেগে তিনি গোয়াল থেকে গরু বের করে মাঠে পাঠান। এরপর তাঁর বাবা মাঠের কাজে চলে যান এবং মা-ও বাড়িতে ছিলেন না। বাড়ি ফাঁকা থাকার সুযোগে অজ্ঞাত দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে মা বাড়িতে ফিরে রক্তাক্ত অবস্থায় তাঁকে দেখতে পান। তাঁর শুশ্রূষার চেষ্টা করার কিছুক্ষণ পরই মৃত্যুর কোলে ঢলে পড়েন আকাশ।

খবর পেয়ে মনোহরদী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। স্থানীয়দের ধারণা, মাদক সংক্রান্ত কোনো বিরোধ বা সম্পৃক্ততার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।

এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা জানান, ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

মনোহরদীতে ঘরে একা পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা

বিস্তারিত কমেন্টে