শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৭ জমাদিউস সানী, ১৪৪৮ | সকাল ১০:২৪:৫৫
শিরোনাম
● যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণ, আহত ২ শ্রমিক ● প্রামাণ্যচিত্র প্রতিযোগিতায় প্রথম কুবি শিক্ষার্থী সুপ্রতীক বড়ুয়া ● কেরানীগঞ্জে ৩ হাজার একর জমিতে সেকেন্ডারি সিটি গড়ার পরিকল্পনা সরকারের ● ২ ডিসেম্বর থেকে দ্বিতীয় ধাপে কৃষক কার্ড বিতরণ, আওতায় আসছেন প্রায় ২ লাখ ৯০ হাজার কৃষক ● প্রবাসীদের মরদেহ দেশে আনতে ৫০ শতাংশ খরচ বহনের পরিকল্পনা সরকারের ● ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২ ● মোদিকে খুশি করতে বায়তুল মোকাররমের সামনে ২৪ মুসলমানকে হত্যা করেছিল হাসিনা সরকার: বাবুল ● তৃণমূলের সাংগঠনিক তৎপরতা বাড়াতে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ● অতীতের অপশক্তির স্থায়ী সুরাহা না হওয়ায় দেশে ফ্যাসিবাদ ফিরেছে: রিজভী ● ঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন ● যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণ, আহত ২ শ্রমিক ● প্রামাণ্যচিত্র প্রতিযোগিতায় প্রথম কুবি শিক্ষার্থী সুপ্রতীক বড়ুয়া ● কেরানীগঞ্জে ৩ হাজার একর জমিতে সেকেন্ডারি সিটি গড়ার পরিকল্পনা সরকারের ● ২ ডিসেম্বর থেকে দ্বিতীয় ধাপে কৃষক কার্ড বিতরণ, আওতায় আসছেন প্রায় ২ লাখ ৯০ হাজার কৃষক ● প্রবাসীদের মরদেহ দেশে আনতে ৫০ শতাংশ খরচ বহনের পরিকল্পনা সরকারের ● ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২ ● মোদিকে খুশি করতে বায়তুল মোকাররমের সামনে ২৪ মুসলমানকে হত্যা করেছিল হাসিনা সরকার: বাবুল ● তৃণমূলের সাংগঠনিক তৎপরতা বাড়াতে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ● অতীতের অপশক্তির স্থায়ী সুরাহা না হওয়ায় দেশে ফ্যাসিবাদ ফিরেছে: রিজভী ● ঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

জাতীয় স্বার্থের সঙ্গে আপস করে কোনো সিদ্ধান্ত নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৬:৩৬
শেয়ার: mail
জাতীয় স্বার্থের সঙ্গে আপস করে কোনো সিদ্ধান্ত নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশের জাতীয় স্বার্থের সঙ্গে আপস করে কোনো দেশের সঙ্গেই কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ভারত বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিবেশী হলেও দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে সবসময় সর্বোচ্চ অগ্রাধিকার পাবে বাংলাদেশের জাতীয় স্বার্থ।

আজ শনিবার (২২ আগস্ট) দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে সবসময় ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায়। তবে শুধু ভারত নয়, বিশ্বের কোনো দেশের সঙ্গেই দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের সঙ্গে আপস করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হবে না।

ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে সরকারের কোনো ধরনের তাড়াহুড়া নেই। প্রয়োজনীয় প্রস্তুতি, কূটনৈতিক আলোচনা এবং পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই সফরের সিদ্ধান্ত নেওয়া হবে। জাতীয় স্বার্থের ভিত্তিতে পারস্পরিক ঐকমত্য তৈরি হলে পরবর্তীতে প্রধানমন্ত্রী পর্যায়ের সফরও হতে পারে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, গত কয়েক মাসে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে একটি নতুন কৌশলগত কাঠামো গড়ে তোলা হয়েছে। ওয়াশিংটন, বেইজিং ও মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার পাশাপাশি সব ক্ষেত্রেই বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

শেখ হাসিনার প্রসঙ্গে তিনি বলেন, তাঁর বিরুদ্ধে বাংলাদেশের বিচারিক প্রক্রিয়ায় স্পষ্ট সিদ্ধান্ত রয়েছে। শেখ হাসিনাসহ ভারতে আশ্রয় নেওয়া অপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে এগোতে চায়।

এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী এবং ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২২ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

জাতীয় স্বার্থের সঙ্গে আপস করে কোনো সিদ্ধান্ত নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিস্তারিত কমেন্টে