মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:০০:৫১
শিরোনাম
একটি কিডনি নিয়েই খেলেছেন জাতীয় দলের ফাহিম দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি: লামিনে ইয়ামাল সন্ত্রাস দমনে সাহসিকতার জন্য পিপিএম পদক পাচ্ছেন ওসি মনিরুল পোশাক রপ্তানিতে মোংলা বন্দর ব্যবহারে বিকেএমইএর সঙ্গে বৈঠক গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে রেকর্ড আসনে পুতিনের দলের জয় ঈশ্বরদীতে বাসচাপায় প্রাণ গেল এনজিওকর্মীর দেওয়ানগঞ্জে গবাদিপশুকে বিনামূল্যে টিকা দিল উন্নয়ন সংঘ একটি কিডনি নিয়েই খেলেছেন জাতীয় দলের ফাহিম দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি: লামিনে ইয়ামাল সন্ত্রাস দমনে সাহসিকতার জন্য পিপিএম পদক পাচ্ছেন ওসি মনিরুল পোশাক রপ্তানিতে মোংলা বন্দর ব্যবহারে বিকেএমইএর সঙ্গে বৈঠক গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে রেকর্ড আসনে পুতিনের দলের জয় ঈশ্বরদীতে বাসচাপায় প্রাণ গেল এনজিওকর্মীর দেওয়ানগঞ্জে গবাদিপশুকে বিনামূল্যে টিকা দিল উন্নয়ন সংঘ

মস্তিষ্কের কার্যকারিতা ও স্মৃতিশক্তি ঠিক রাখতে প্রয়োজনীয় ৬ পুষ্টিকর খাবার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৬:৫৫
শেয়ার: mail
মস্তিষ্কের কার্যকারিতা ও স্মৃতিশক্তি ঠিক রাখতে প্রয়োজনীয় ৬ পুষ্টিকর খাবার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

মানবদেহের সবচেয়ে জটিল ও গুরুত্বপূর্ণ অঙ্গ মস্তিষ্ক। মানুষের চিন্তা, স্মৃতি, মনোযোগ থেকে শুরু করে সার্বিক শরীরের সমস্ত কার্যক্রমে এর নিয়ন্ত্রণ অপরিসীম। তাই মস্তিষ্কের স্বাভাবিক কর্মক্ষমতা ধরে রাখতে সঠিক ও পুষ্টিকর খাবার গ্রহণ অত্যন্ত জরুরি।

বিশেষজ্ঞদের মতে, দৈনন্দিন খাদ্যাভ্যাসে নির্দিষ্ট কিছু পুষ্টি উপাদানের অভাব ঘটলে মনোযোগ হ্রাস, স্মৃতিশক্তি দুর্বল হওয়া, মানসিক ক্লান্তি বা ‘ব্রেন ফগ’-এর মতো জটিল সমস্যা তৈরি হতে পারে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এ প্রকাশিত এক প্রতিবেদনে নিউরোসার্জন ডা. রাহুল চাওলা মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে আবশ্যক কয়েকটি পুষ্টি উপাদান ও এর প্রাকৃতিক উৎস সম্পর্কে বিশেষ পরামর্শ দিয়েছেন।

ভিটামিন বি১২:

মস্তিষ্ক ও পুরো স্নায়ুতন্ত্রের সুস্বাস্থ্য রক্ষায় ভিটামিন বি১২ অপরিহার্য। এটি স্নায়ুকোষের সুরক্ষা স্তর (মায়েলিন) বজায় রাখে। এর ঘাটতিতে স্নায়ুবিক ভারসাম্যহীনতা ও স্মৃতিভ্রম হতে পারে। মাংস, কলিজা, সামুদ্রিক মাছ, ডিম ও দুগ্ধজাত খাবারে প্রচুর বি১২ পাওয়া যায়।

ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড:

মস্তিষ্কের কোষের গঠন ও সংকেত আদান-প্রদানে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড (বিশেষত ডিএইচএ) প্রত্যক্ষ ভূমিকা রাখে। তৈলাক্ত ও সামুদ্রিক মাছ এর অন্যতম উৎস। নিরামিষভোজীরা তিসি বীজ, চিয়া বীজ ও আখরোট থেকে উদ্ভিজ্জ ওমেগা-৩ পেতে পারেন।

আয়রন:

মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ ঠিক রাখতে আয়রন জরুরি। আয়রনের ঘাটতি হলে শারীরিক-মানসিক ক্লান্তি এবং রাতে পায়ে অস্বস্তি অনুভূত হওয়ার মতো রোগ দেখা দিতে পারে। লাল মাংস, মাছ, ডাল, রাজমা ও পালং শাক আয়রনের প্রধান উৎস।

ফলিক অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট:

মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ ও লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে ফলিক অ্যাসিড। ডাল, মেথি, সাইট্রাসজাতীয় ফল ও ডিমে এটি বিদ্যমান। এছাড়া বেরি জাতীয় ফল, সবুজ শাকসবজি ও ডার্ক চকলেটে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের কোষকে বয়সের ছাপ ও ক্ষয় থেকে রক্ষা করে।

কোলিন ও ম্যাগনেশিয়াম:

মস্তিষ্কের সুস্থতায় কোলিন, প্রোটিন ও ম্যাগনেশিয়ামও বেশ কার্যকরী। তাই প্রতিদিনের খাবার তালিকায় শাকসবজি, ডিম, বাদাম ও প্রোটিন রাখা উচিত।

সাপ্লিমেন্ট গ্রহণে সতর্কতা:

অনেকে ডাক্তারের পরামর্শ ছাড়াই উচ্চমাত্রার ভিটামিন বা মিনারেল সাপ্লিমেন্ট গ্রহণ করে থাকেন, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে। চিকিৎসকের পরামর্শ ও পরীক্ষা ছাড়া ইচ্ছেমতো সাপ্লিমেন্ট না খেয়ে সুষম প্রাকৃতিক খাবারের ওপর নির্ভর করাই সবচেয়ে নিরাপদ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

মস্তিষ্কের কার্যকারিতা ও স্মৃতিশক্তি ঠিক রাখতে প্রয়োজনীয় ৬ পুষ্টিকর খাবার

বিস্তারিত কমেন্টে