সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৭:৫৬:০৫
শিরোনাম
● চুয়াডাঙ্গায় মাদক মামলায় আমৃত্যু কারাদন্ড ● ১০ টাকার নোট তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● চুয়াডাঙ্গায় মাদক মামলায় আমৃত্যু কারাদন্ড ● ১০ টাকার নোট তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম

চিতলমারীতে ৩ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১১:২৭
শেয়ার: mail
চিতলমারীতে ৩ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার

বাগেরহাটের চিতলমারীতে পুলিশের নিয়মিত তল্লাশি অভিযানে ৩ বোতল বিদেশি মদসহ অমিত মন্ডল (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রত্নপুর জামে মসজিদ সংলগ্ন সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অমিত মন্ডল বাগেরহাটের ফকিরহাট উপজেলার কলকলিয়া গ্রামের অসীম মন্ডলের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, চিতলমারী থানার এসআই ইমনের নেতৃত্বে এএসআই আনিচুর, এএসআই এনামুল ও এএসআই আলামিনসহ পুলিশের একটি চৌকস দল ওই সড়কে চেকপোস্ট বসিয়ে নিয়মিত তল্লাশি পরিচালনা করছিলেন। এ সময় পথচারী অমিতের আচরণ সন্দেহজনক মনে হলে তল্লাশি চালিয়ে তাঁর সঙ্গে থাকা ৩ বোতল অবৈধ বিদেশি মদ উদ্ধার করা হয়।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় চিতলমারী থানায় একটি মামলা (মামলা নং-৭, তারিখ: ১০ আগস্ট ২০২৬) দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির আওতায় এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

চিতলমারীতে ৩ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে