মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:৫৪:০৫
শিরোনাম
● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয় ● উত্তাল দিল্লি, আটক রাহুল-প্রিয়াঙ্কা ● ‘ফ্যামিলি কার্ড’ সমন্বয় হলে সাড়ে ২৮ লাখ মানুষকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব: বিশ্বব্যাংক ● ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিশেষ নির্দেশনা ● বাগাতিপাড়ায় ফ্ল্যাটের তালা-হ্যাজবোল্ট কেটে স্বর্ণালংকারসহ মালামাল চুরি ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, শাস্তির দাবিতে বেরোবিতে মানববন্ধন ● পরীক্ষার খাতা হারানোর অভিযোগ ইবি উপ-উপাচার্যের বিরুদ্ধে, তদন্তে কমিটি ● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয় ● উত্তাল দিল্লি, আটক রাহুল-প্রিয়াঙ্কা ● ‘ফ্যামিলি কার্ড’ সমন্বয় হলে সাড়ে ২৮ লাখ মানুষকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব: বিশ্বব্যাংক ● ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিশেষ নির্দেশনা ● বাগাতিপাড়ায় ফ্ল্যাটের তালা-হ্যাজবোল্ট কেটে স্বর্ণালংকারসহ মালামাল চুরি ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, শাস্তির দাবিতে বেরোবিতে মানববন্ধন ● পরীক্ষার খাতা হারানোর অভিযোগ ইবি উপ-উপাচার্যের বিরুদ্ধে, তদন্তে কমিটি

সৌদিতে অগ্নিকাণ্ডে নাটোরের তিন প্রবাসীর মৃত্যু

মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৬:৫৪
শেয়ার: mail
সৌদিতে অগ্নিকাণ্ডে নাটোরের তিন প্রবাসীর মৃত্যু

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে নাটোরের নলডাঙ্গা উপজেলার তিন প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্বজন হারানোর এই খবরে পরিবারগুলোতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

সোমবার (১০ আগস্ট) নিহতদের গ্রামের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত স্বজনদের সমবেদনা জানান নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরান খান এবং স্থানীয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রত্যেক পরিবারকে নগদ ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

নিহত তিন প্রবাসী হলেন— নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের শ্রীপুরপাড়া গ্রামের মো. রাব্বানীর ছেলে সাব্বির হোসেন শুভ, দিঘীরপাড় এলাকার মো. জাখের আলীর ছেলে শামীম হোসেন এবং মহিষডাঙ্গা এলাকার আসলাম শেখের ছেলে রবিউল আউয়াল হৃদয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের অভাব-অনটন দূর ও আর্থিক স্বচ্ছলতা ফেরাতে কয়েক বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন তারা। রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় কর্মরত অবস্থায় হঠাৎ করে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়লে তারা ভেতরে আটকা পড়ে অগ্নিদগ্ধ হয়ে মারা যান।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরান খান জানান, মর্মান্তিক ঘটনাটি জেলা প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। সরকারি প্রক্রিয়ায় দ্রুত সময়ের মধ্যে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য যাবতীয় কূটনৈতিক প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সহায়তা হস্তান্তরের সময় অন্যান্যের মধ্যে নলডাঙ্গা থানার পরিদর্শক (ওসি) ইব্রাহিম হোসেন, খাজুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

সৌদিতে অগ্নিকাণ্ডে নাটোরের তিন প্রবাসীর মৃত্যু

বিস্তারিত কমেন্টে