শনিবার, ৮ আগস্ট, ২০২৬ | ২৩ শ্রাবণ, ১৪৩৩ | ২৩ সফর, ১৪৪৮ | ভোর ৪:৪০:৪০

আইডিইবি ভবনে জমঈয়তে শুব্বানে আহলে হাদীস বাংলাদেশের কেন্দ্রীয় কর্মী সম্মেলন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১২:৩২
শেয়ার: mail
আইডিইবি ভবনে জমঈয়তে শুব্বানে আহলে হাদীস বাংলাদেশের কেন্দ্রীয় কর্মী সম্মেলন অনুষ্ঠিত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

কুরআন ও সুন্নাহর পতাকা তলে ঐক্যবদ্ধ জাতি গঠন আমাদের নিরন্তর প্রয়াস‘—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর আইডিইবি ভবনে জমঈয়তে শুব্বানে আহলে হাদীস বাংলাদেশের কেন্দ্রীয় কর্মী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৯টায় শুরু হওয়া এ সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে সংগঠনের বিপুল সংখ্যক কর্মী, দায়িত্বশীল ও নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক বলেন, দেশে শিরক, বিদআত ও কুসংস্কার দূর করতে সবাইকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এমন একদল নিবেদিতপ্রাণ, ত্যাগী ও যুগসচেতন কর্মী গড়ে তুলতে চায়, যারা কুরআন ও সহিহ সুন্নাহর আলোকে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করবে।

সম্মেলনে অন্যান্য বক্তারা সংগঠনের আদর্শ, সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, যুবসমাজের দায়িত্ব এবং কুরআন ও সহিহ সুন্নাহর আলোকে একটি আদর্শ সমাজ গঠনে করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। পাশাপাশি দেশব্যাপী দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও কর্মসূচি উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাসচিব মুফতি মুহিব্বাল্লিআহিল বাকী আল নাদাভী এবং পদ্মা গ্রুপের চেয়ারম্যান মো. আলতাফ হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মুহাম্মদ আসাদুল ইসলাম।

জমঈয়তে শুব্বানে আহলে হাদীস বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মো. আব্দুল্লাহীল হাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সহস্রাধিক কর্মী অংশ নেন।

সংগঠনের নেতারা বলেন, আদর্শবান, দক্ষ ও দায়িত্বশীল যুবসমাজই একটি নৈতিক, কল্যাণমুখী ও সমৃদ্ধ জাতি গঠনের প্রধান শক্তি। সেই লক্ষ্যেই দেশের তরুণদের কুরআন ও সহিহ সুন্নাহর আদর্শে উদ্বুদ্ধ করতে এ ধরনের কর্মসূচির আয়োজন অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward