মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৯:২৭:৩৬
শিরোনাম
রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ

মক্কায় শুরু আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা, অংশ নিচ্ছেন ১৩৩ দেশের ৩৩৪ প্রতিযোগী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৩:১৫
শেয়ার: mail
মক্কায় শুরু আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা, অংশ নিচ্ছেন ১৩৩ দেশের ৩৩৪ প্রতিযোগী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় শুরু হয়েছে পবিত্র কোরআন বিষয়ক আন্তর্জাতিক প্রতিযোগিতার ৪৬তম আসর। বিশ্বের ১৩৩টি দেশ থেকে এবার মোট ৩৩৪ জন নারী ও পুরুষ প্রতিযোগী এতে অংশ নিচ্ছেন। আয়োজকদের দাবি, এটি প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ অংশগ্রহণ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) পবিত্র দুই মসজিদের তত্ত্বাবধায়ক বাদশাহ সালমানের পৃষ্ঠপোষকতায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। সৌদি বার্তা সংস্থা (এসপিএ) জানায়, প্রতিযোগিতায় কোরআন হিফজ, তিলাওয়াত এবং তাফসির (ব্যাখ্যা) বিষয়ে প্রতিযোগীরা অংশগ্রহণ করছেন।

মুসলিম তরুণ-তরুণীদের কোরআন মুখস্থ করা, এর অর্থ অনুধাবন এবং কোরআনের শিক্ষা নিয়ে গভীরভাবে চিন্তা করতে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। একই সঙ্গে কোরআনের খেদমত এবং হাফেজদের সম্মান জানানোর ক্ষেত্রে সৌদি আরবের উদ্যোগও এ প্রতিযোগিতার মাধ্যমে তুলে ধরা হচ্ছে।

এবারের আসরের অন্যতম আকর্ষণ হলো, প্রথমবারের মতো নারী প্রতিযোগীদের জন্য পৃথক প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে। তাদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে মক্কার হিলটন হোটেল অ্যান্ড কনভেনশন সেন্টারে। অন্যদিকে পুরুষদের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে পবিত্র মসজিদুল হারামে।

পাঁচটি বিভাগে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতার মোট পুরস্কারমূল্য এক কোটি দুই লাখ ৬০ হাজার সৌদি রিয়াল, যা প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

মক্কায় শুরু আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা, অংশ নিচ্ছেন ১৩৩ দেশের ৩৩৪ প্রতিযোগী

বিস্তারিত কমেন্টে