শনিবার, ৮ আগস্ট, ২০২৬ | ২৩ শ্রাবণ, ১৪৩৩ | ২৩ সফর, ১৪৪৮ | রাত ২:২০:৩৬

১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল, যেভাবে জানবেন রেজাল্ট

অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১২:২৬
শেয়ার: mail
১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল, যেভাবে জানবেন রেজাল্ট

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। বৃহস্পতিবার (৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছরের এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা ২১ এপ্রিল শুরু হয়ে ২০ মে শেষ হয়। এরপর ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে।

ঘরে বসেই যেভাবে দেখবেন এসএসসি ফল

শিক্ষার্থীরা ঘরে বসেই অনলাইনে দ্রুত ফলাফল জানতে পারবেন। শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং পরীক্ষার বছর নির্বাচন করলেই ফলাফল দেখা যাবে।

রেজাল্ট দেখার ওয়েবসাইট:

এসএমএসে যেভাবে জানবেন ফল

মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।

সাধারণ শিক্ষা বোর্ড:
SSC <Space> Board Name <Space> Roll Number <Space> 2026
উদাহরণ:
SSC DHA 123456 2026

মাদরাসা শিক্ষা বোর্ড:
SSC MAD RollNumber 2026

কারিগরি শিক্ষা বোর্ড:
SSC TEC RollNumber 2026

এসএমএসটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।

প্রতিটি এসএমএসের জন্য ১ টাকা ৩৯ পয়সা (সব ধরনের করসহ) চার্জ প্রযোজ্য হবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward