মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১০:১৬:৩৮
শিরোনাম
ইন্দোনেশিয়ার দাবানলে মোতায়েন ৫৪ হাজার কর্মী, তবু নিয়ন্ত্রণহীন আগুন রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব ইন্দোনেশিয়ার দাবানলে মোতায়েন ৫৪ হাজার কর্মী, তবু নিয়ন্ত্রণহীন আগুন রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত একাধিক

আব্দুল্লাহ জিম, বরিশাল প্রতিনিধি
আব্দুল্লাহ জিম, বরিশাল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১২:৫৪
শেয়ার: mail
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত একাধিক

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে চরম সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতিসহ উভয় পক্ষের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

বুধবার (৫ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের ভিসি গেটের বিপরীত পাশে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা সকালে ‘অদম্য জুলাই’ ব্যানারে একটি মিছিল বের করলে তাতে বহিরাগতদের অংশগ্রহণের অভিযোগ তোলেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিল বন্ধ করা নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও রক্তাক্ত সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক (সেক্রেটারি) জাকারিয়া ইসলাম বাবু ক্ষোভ প্রকাশ করে বলেন, “আওয়ামী লীগের প্রেতাত্মারা জুলাইয়ের মতো একটি ঐতিহাসিক প্রোগ্রামে হামলা চালিয়েছে। সাধারণ শিক্ষার্থীদের শান্তিকামী ও শান্তিপূর্ণ কর্মসূচিতে উপাচার্য ও প্রক্টরের উপস্থিতিতেই এই হামলার ঘটনা ঘটে।”

অন্যদিকে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্ত পাল্টা অভিযোগ করে বলেন, “শিবিরের কর্মসূচিতে প্রচুর বহিরাগত ক্যাডারদের আনা হয়েছিল। তারাই আমাদের ওপর সশস্ত্র হামলা চালিয়েছে। জুলাই আন্দোলনের পর কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের সহিংস আক্রমণ প্রত্যাশিত নয়। আমরা এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।”

ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়জুড়ে চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষকে সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত একাধিক

বিস্তারিত কমেন্টে