মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৮:২৬:০৫
শিরোনাম
রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ

মানিকগঞ্জের সাগর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৭:১৯
শেয়ার: mail
মানিকগঞ্জের সাগর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে মাদক সংক্রান্ত বিরোধের জেরে নদী ঝাঁপ দিয়ে নিহত আলোচিত সাগর হত্যা মামলার প্রধান আসামি আনোয়ার হোসেন ওরফে আনুকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)।

শুক্রবার (৩১ জুলাই) সকালে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ পিবিআইয়ের পুলিশ সুপার জয়ীতা শিল্পী।

পিবিআই সূত্রের তথ্য অনুযায়ী, গত ২৭ জুলাই রাতে মানিকগঞ্জ সদর উপজেলার দক্ষিণ পুটাইল গ্রামের সাদ্দাম হোসেনের ছেলে সাগর আহমেদ (২৪) ও তার বন্ধু শাহরিয়ার আলম স্বাধীন মোটরসাইকেলযোগে ঘোষতা খেয়াঘাট এলাকায় পৌঁছান। সেখানে আগে থেকেই ওত পেতে থাকা আসামি আনোয়ার হোসেন আনু ও তার সহযোগীরা তাদের পাকড়াও করার চেষ্টা করে। এ সময় স্বাধীনকে ধরে ফেললেও জীবন বাঁচাতে পাশে থাকা কালিগঙ্গা নদীতে ঝাঁপ দেয় সাগর। দুই দিন পর ২৯ জুলাই সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বাঘিয়া এলাকায় নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনার পর নিহতের পরিবারের পক্ষ থেকে মানিকগঞ্জ সদর থানায় মামলা করা হলে ছায়া তদন্ত শুরু করে পিবিআই। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন অনুসন্ধানের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ জুলাই) সদর উপজেলার নবগ্রাম এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি আনোয়ার হোসেন আনুকে গ্রেপ্তার করা হয়।

পিবিআই এসপি জয়ীতা শিল্পী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আনু স্বীকার করেছেন—ঐ রাতে সাগর ও স্বাধীন মানিকগঞ্জ শহর থেকে ইয়াবা কিনে ফিরছিল। ইয়াবা বিক্রেতা বিষয়টি মোবাইলে আনুকে জানালে খেয়াঘাট এলাকায় তাদের গতিরোধ করে ধাওয়া দেওয়া হয়। আতঙ্কে নদীতে ঝাঁপ দিয়ে পানিতে ডুবে সাগরের মৃত্যু হয়। অন্যদিকে সাগরের বন্ধু স্বাধীনকে আটকে রেখে তার পরিবারের কাছ থেকে ১০ হাজার টাকা চাঁদা আদায় করা হয় এবং মুখ খুললে মেরে ফেলার হুমকি দিয়ে ছেড়ে দেওয়া হয়।

অভিযুক্তদের অবৈধ আটক, ভয়ভীতি প্রদর্শন ও বেআইনি কর্মকাণ্ডের কারণেই সাগরের মৃত্যু হয়েছে বলে পিবিআই নিশ্চিত করেছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

মানিকগঞ্জের সাগর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে