সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:৩৭:০৯
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১৪ পরিবার পেল নগদ অর্থ ও হাইজিন সামগ্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১১:৩৪
শেয়ার: mail
বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১৪ পরিবার পেল নগদ অর্থ ও হাইজিন সামগ্রী

বান্দরবানে ওয়ার্ল্ড ভিশন ও গ্রাউসের যৌথ উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও হাইজিন সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার ২৭ জুলাই বান্দরবান সদর ইউনিয়নের রোয়াজা পাড়ায় বান্দরবান ৩০০ নম্বর আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী উপস্থিত থেকে এই নগদ অর্থ ও হাইজিন সামগ্রী বিতরণ করেন। এ সময় গোয়ালিয়াখোলাসহ তিনটি পাড়ার ১১৪টি পরিবারের প্রত্যেককে মানবিক সহায়তা হিসেবে নগদ ৮ হাজার টাকা ও হাইজিন সামগ্রী দেওয়া হয়।

অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের হিউম্যানিটেরিয়ান ইমার্জেন্সি অ্যাফেয়ার্স অ্যান্ড ক্লাইমেট ডিজাস্টার ম্যানেজমেন্টের পরিচালক দোলন জোসেফ গোমেজ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্টার্ট ফান্ড রেসপন্স ম্যানেজার মো. রুহুল আমিন, বান্দরবান কার্যালয়ের সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাউসের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

ওয়ার্ল্ড ভিশন বান্দরবান কার্যালয়ের সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার জানান, আকস্মিক বন্যায় বান্দরবানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি সহায়তা কার্যক্রমে সহযোগিতা করছে স্টার্ট ফান্ড বাংলাদেশ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১৪ পরিবার পেল নগদ অর্থ ও হাইজিন সামগ্রী

বিস্তারিত কমেন্টে