বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৭:৫১:৩১
শিরোনাম
চুয়াডাঙ্গায় আমগাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুবির নতুন প্রক্টর অধ্যাপক শাহাদাৎ হোসেন কুবির ফয়জুন্নেসা হলের নতুন প্রাধ্যক্ষ কামরুন নাহার জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে চুয়াডাঙ্গায় আমগাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুবির নতুন প্রক্টর অধ্যাপক শাহাদাৎ হোসেন কুবির ফয়জুন্নেসা হলের নতুন প্রাধ্যক্ষ কামরুন নাহার জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে

অস্ত্র ও চাঁদার টাকাসহ কালেক্টর আটক

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৩:৩৬
শেয়ার: mail
অস্ত্র ও চাঁদার টাকাসহ কালেক্টর আটক

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাঙ্গামাটির লংগদু উপজেলায় চাঁদা আদায়ের সময় অস্ত্র, নগদ টাকা ও চাঁদা আদায়ের রশিদসহ সন্তু লারমা-সমর্থিত জনসংহতি সমিতির (জেএসএস) এক কথিত কালেক্টরকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলার বগাচতর ইউনিয়নের মারিশ্যারচর শিবারেগা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আটক ব্যক্তি ছিপন চাকমা (২৬) দীর্ঘদিন ধরে এলাকায় কৃষক ও স্থানীয় বাসিন্দাদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কৃষকদের সবজি বাগান নষ্ট করা, হুমকি দেওয়া এবং কৃষিকাজে বাধা দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

বৃহস্পতিবার সকালে তিনি পুনরায় কৃষকদের কাছ থেকে চাঁদা আদায়ের চেষ্টা করলে স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করেন। এ সময় তার কাছ থেকে একটি অস্ত্র, চাঁদা আদায়ের রশিদ এবং নগদ টাকা উদ্ধার করা হয়। পরে তাকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

রাজনগর ৩৭ বিজিবির জোন কমান্ডার জানান, জোন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। চাঁদাবাজি, মাদকসহ যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে। এ বিষয়ে তিনি স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।

পরে আটক ব্যক্তিকে লংগদু থানায় সোপর্দ করা হয়েছে। লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সরোজিত কুমার জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

অস্ত্র ও চাঁদার টাকাসহ কালেক্টর আটক

বিস্তারিত কমেন্টে