মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৮:২৬:০৪
শিরোনাম
রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ

ঔষধ কারচুপির প্রতিবাদে জাবি চিকিৎসাকেন্দ্রে মানববন্ধন

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১২:১৭
শেয়ার: mail
ঔষধ কারচুপির প্রতিবাদে জাবি চিকিৎসাকেন্দ্রে মানববন্ধন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চিকিৎসাকেন্দ্রে ঔষধ কারচুপি, বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের শাস্তি এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (২২ জুলাই) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের সামনে নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে জাবি ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্রমৈত্রীসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

কর্মসূচিতে নৃবিজ্ঞান বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী আনিকা তাবাসসুম ফারাবির সঞ্চালনায় বক্তারা বলেন, চিকিৎসাকেন্দ্রে ঔষধ সংরক্ষণ, বিতরণ ও ব্যবস্থাপনা নিয়ে সম্প্রতি যে অনিয়মের অভিযোগ সামনে এসেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টির নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি চিকিৎসাকেন্দ্রে স্বচ্ছতা, জবাবদিহি ও কার্যকর তদারকি নিশ্চিত করতে হবে।

বিপ্লবী ছাত্রমৈত্রীর জাবি শাখার সংগঠক সোমা ডুমরি বলেন, মেডিকেল সেন্টারে এলে বেশির ভাগ সময় প্রয়োজনীয় ঔষধ পাওয়া যায় না। কোনো পরীক্ষার প্রয়োজন হলেও বাইরে থেকে করাতে বলা হয়। এমনকি ভর্তির সময় প্রয়োজনীয় ডোপ টেস্টও বাইরে থেকে করাতে হয়। এতে শিক্ষার্থীদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে।

তিনি বলেন, আমরা এমন একটি মেডিকেল সেন্টার চাই, যেখানে প্রয়োজনীয় সব ঔষধ ও পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা নিশ্চিত হবে। কিন্তু সেখানে ঔষধ কারচুপির অভিযোগ উঠেছে। এর সুষ্ঠু তদন্ত করে প্রশাসনকে জবাবদিহির আওতায় আনতে হবে।

অর্থনীতি বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী নাযিহা নওয়ার বলেন, চিকিৎসাকেন্দ্রের অব্যবস্থাপনার কারণে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হচ্ছেন। ক্যাম্পাসে দুর্ঘটনা, নারী নির্যাতন কিংবা সাপের কামড়ের মতো জরুরি পরিস্থিতিতেও এখানে পর্যাপ্ত চিকিৎসাসেবা পাওয়া যায় না। অথচ প্রশাসনের দায়িত্ব ছিল চিকিৎসাসেবার উন্নয়ন নিশ্চিত করা।

তিনি আরও বলেন, চিকিৎসাকেন্দ্রের বাজেট বাড়ানোর উদ্যোগ নেওয়ার পরিবর্তে যদি ঔষধ কারচুপির মতো ঘটনা ঘটে, তাহলে শিক্ষার্থীদের আস্থা নষ্ট হয়। আমরা অনতিবিলম্বে এ ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের শাস্তি দাবি করছি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

ঔষধ কারচুপির প্রতিবাদে জাবি চিকিৎসাকেন্দ্রে মানববন্ধন

বিস্তারিত কমেন্টে