বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ | ১১ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৫ জমাদিউস সানী, ১৪৪৮ | সকাল ৬:২৫:১৯
শিরোনাম
● তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেল যোগে পালালো দূর্বৃত্তরা! ● বাজারে খাবার আছে, কেনার সামর্থ্য নেই; পাকিস্তানে বাড়ছে খাদ্যনিরাপত্তাহীনতা ● রপ্তানি বাড়াতে আন্তর্জাতিক মানের তিন পরীক্ষাগার স্থাপন করবে সরকার: খাদ্যমন্ত্রী ● পোশাকশ্রমিকদের বেতন বাড়ল সর্বোচ্চ ৪৩ শতাংশ, কোন গ্রেডে কত মজুরি? ● চুয়াডাঙ্গায় ছাত্রদলের গণমিছিল ● হলের সিট দখল নিয়ে ছাত্রদলের সংঘর্ষ, ৮ দফা দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ ● বর্ণাঢ্য আয়োজনে ছয়শ্রী রাস উৎসবে মাতলেন মণিপুরীরা ● এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ ● গোপালগঞ্জে ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ, চার প্রতিষ্ঠানের লেনদেনের তথ্য চেয়েছে এনবিআর ● নতুন এনআইডি করতে যেভাবে আবেদন করবেন, যেসব কাগজপত্র লাগবে ● তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেল যোগে পালালো দূর্বৃত্তরা! ● বাজারে খাবার আছে, কেনার সামর্থ্য নেই; পাকিস্তানে বাড়ছে খাদ্যনিরাপত্তাহীনতা ● রপ্তানি বাড়াতে আন্তর্জাতিক মানের তিন পরীক্ষাগার স্থাপন করবে সরকার: খাদ্যমন্ত্রী ● পোশাকশ্রমিকদের বেতন বাড়ল সর্বোচ্চ ৪৩ শতাংশ, কোন গ্রেডে কত মজুরি? ● চুয়াডাঙ্গায় ছাত্রদলের গণমিছিল ● হলের সিট দখল নিয়ে ছাত্রদলের সংঘর্ষ, ৮ দফা দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ ● বর্ণাঢ্য আয়োজনে ছয়শ্রী রাস উৎসবে মাতলেন মণিপুরীরা ● এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ ● গোপালগঞ্জে ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ, চার প্রতিষ্ঠানের লেনদেনের তথ্য চেয়েছে এনবিআর ● নতুন এনআইডি করতে যেভাবে আবেদন করবেন, যেসব কাগজপত্র লাগবে

রাঙামাটিতে বন্যাদুর্গত বাক-শ্রবণ প্রতিবন্ধী পরিবারের মাঝে জেলা পরিষদের খাদ্যশস্য বিতরণ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১১:৫৪
শেয়ার: mail
রাঙামাটিতে বন্যাদুর্গত বাক-শ্রবণ প্রতিবন্ধী পরিবারের মাঝে জেলা পরিষদের খাদ্যশস্য বিতরণ

বন্যায় ক্ষতিগ্রস্ত বাক-শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থী ও তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। মানবিক সহায়তার অংশ হিসেবে বুধবার (২২ জুলাই) সকালে তবলছড়িস্থ নির্মাণাধীন রাঙামাটি বধির (বাক-শ্রবণ) বিদ্যালয় প্রাঙ্গণে খাদ্যশস্য বিতরণ করা হয়।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় এবং রাঙামাটি বধির (বাক-শ্রবণ) বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

সভাপতির বক্তব্যে মো. হাবীব আজম বলেন, বাক-শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা ও সার্বিক উন্নয়নে জেলা পরিষদ সবসময় পাশে থাকবে। পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের কল্যাণে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ কাজল তালুকদার বলেন, বধির ও বাক-শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা ও মানবিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্ব। তারা অবহেলিত নয়; বরং যথাযথ সুযোগ ও সহযোগিতা পেলে আগামী দিনের সম্পদে পরিণত হবে। বন্যাদুর্গত বাক-শ্রবণ প্রতিবন্ধীদের মাঝে খাদ্যশস্য বিতরণের মতো মানবিক উদ্যোগ শুধু খাদ্যসংকট লাঘব করবে না, সমাজে সহমর্মিতা ও মানবিকতার বন্ধনও আরও সুদৃঢ় করবে।

বিশেষ বক্তা হিসেবে রাঙামাটি বধির কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক টিটু চৌধুরী (বধির) সাংকেতিক ভাষায় বক্তব্য দেন। তিনি বধির জনগোষ্ঠীর শিক্ষা, কর্মসংস্থান এবং সামাজিক স্বীকৃতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাঙামাটি বধির (বাক-শ্রবণ) বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. নাছির উদ্দীন। তিনি বিদ্যালয়ের বর্তমান শিক্ষা কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। বধিরদের সুবিধার্থে পুরো অনুষ্ঠানজুড়ে বক্তব্যগুলো সাংকেতিক ভাষায় অনুবাদ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দোভাষী হাছিনা বেগম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল বাসেত অপু, রাঙামাটি থানা বিএনপির সহ-সভাপতি মো. মহিউদ্দিন, রাঙামাটি বধির কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক টিটু চৌধুরী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভা শেষে অতিথিরা বন্যাদুর্গত শতাধিক বাক-শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থী ও তাদের পরিবারের হাতে খাদ্য সহায়তার প্যাকেট তুলে দেন।

আয়োজকরা জানান, বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

রাঙামাটিতে বন্যাদুর্গত বাক-শ্রবণ প্রতিবন্ধী পরিবারের মাঝে জেলা পরিষদের খাদ্যশস্য বিতরণ

বিস্তারিত কমেন্টে