বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৯:২৩:৪৬
শিরোনাম
● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক

উজানের ঢল ও টানা বৃষ্টিতে সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপৎসীমার ওপরে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১:১৬
শেয়ার: mail
উজানের ঢল ও টানা বৃষ্টিতে সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপৎসীমার ওপরে

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বৃষ্টিপাতের কারণে সুনামগঞ্জের নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। জেলার ছাতক পয়েন্টে সুরমা নদীর পানি ইতোমধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে। তবে জেলার অন্যান্য গুরুত্বপূর্ণ নদীর পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সোমবার (২০ জুলাই) সকাল ৯টায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র প্রকাশিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিন অনুযায়ী, ছাতক পয়েন্টে সুরমা নদীর পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮৬ মিটার, যা নির্ধারিত বিপৎসীমা ৮ দশমিক ৭০ মিটার থেকে ০ দশমিক ১৬ মিটার ওপরে রয়েছে।

অন্যদিকে, সুনামগঞ্জ সদর পয়েন্টে পানির উচ্চতা ৭ দশমিক ৩৫ মিটার, যা বিপৎসীমার ০ দশমিক ৪৫ মিটার নিচে। লাউরেরগড় পয়েন্টে পানির উচ্চতা ৭ দশমিক ৪৪ মিটার, যা বিপৎসীমার ০ দশমিক ৬১ মিটার নিচে। দিরাই পয়েন্টে পানির উচ্চতা ৬ দশমিক ০৬ মিটার, যা বিপৎসীমার ০ দশমিক ৪৯ মিটার নিচে প্রবাহিত হচ্ছে।

এ ছাড়া জগন্নাথপুর পয়েন্টে পানির উচ্চতা ৬ দশমিক ৫২ মিটার এবং সোলেমানপুর পয়েন্টে ৬ দশমিক ৬০ মিটার রেকর্ড করা হয়েছে। তবে এ দুটি পয়েন্টে বিপৎসীমা নির্ধারিত না থাকায় তুলনামূলক অবস্থান উল্লেখ করা হয়নি।

গত ২৪ ঘণ্টায় জেলায় উল্লেখযোগ্য বৃষ্টিপাতও হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১৪০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে লাউরেরগড়ে। এ ছাড়া সুনামগঞ্জ সদরে ১১০ মিলিমিটার, ছাতকে ৪০ মিলিমিটার এবং দিরাইয়ে ২৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

পাউবোর কর্মকর্তারা জানিয়েছেন, উজানের ঢল ও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে নদ-নদীর পানি আরও বাড়তে পারে। বিশেষ করে ছাতকসহ নিম্নাঞ্চলের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২০ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

উজানের ঢল ও টানা বৃষ্টিতে সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপৎসীমার ওপরে

বিস্তারিত কমেন্টে