বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ | ১১ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৫ জমাদিউস সানী, ১৪৪৮ | সকাল ৬:০৩:০২
শিরোনাম
● তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেল যোগে পালালো দূর্বৃত্তরা! ● বাজারে খাবার আছে, কেনার সামর্থ্য নেই; পাকিস্তানে বাড়ছে খাদ্যনিরাপত্তাহীনতা ● রপ্তানি বাড়াতে আন্তর্জাতিক মানের তিন পরীক্ষাগার স্থাপন করবে সরকার: খাদ্যমন্ত্রী ● পোশাকশ্রমিকদের বেতন বাড়ল সর্বোচ্চ ৪৩ শতাংশ, কোন গ্রেডে কত মজুরি? ● চুয়াডাঙ্গায় ছাত্রদলের গণমিছিল ● হলের সিট দখল নিয়ে ছাত্রদলের সংঘর্ষ, ৮ দফা দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ ● বর্ণাঢ্য আয়োজনে ছয়শ্রী রাস উৎসবে মাতলেন মণিপুরীরা ● এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ ● গোপালগঞ্জে ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ, চার প্রতিষ্ঠানের লেনদেনের তথ্য চেয়েছে এনবিআর ● নতুন এনআইডি করতে যেভাবে আবেদন করবেন, যেসব কাগজপত্র লাগবে ● তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেল যোগে পালালো দূর্বৃত্তরা! ● বাজারে খাবার আছে, কেনার সামর্থ্য নেই; পাকিস্তানে বাড়ছে খাদ্যনিরাপত্তাহীনতা ● রপ্তানি বাড়াতে আন্তর্জাতিক মানের তিন পরীক্ষাগার স্থাপন করবে সরকার: খাদ্যমন্ত্রী ● পোশাকশ্রমিকদের বেতন বাড়ল সর্বোচ্চ ৪৩ শতাংশ, কোন গ্রেডে কত মজুরি? ● চুয়াডাঙ্গায় ছাত্রদলের গণমিছিল ● হলের সিট দখল নিয়ে ছাত্রদলের সংঘর্ষ, ৮ দফা দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ ● বর্ণাঢ্য আয়োজনে ছয়শ্রী রাস উৎসবে মাতলেন মণিপুরীরা ● এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ ● গোপালগঞ্জে ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ, চার প্রতিষ্ঠানের লেনদেনের তথ্য চেয়েছে এনবিআর ● নতুন এনআইডি করতে যেভাবে আবেদন করবেন, যেসব কাগজপত্র লাগবে

পাঁচ নদীর ৯ পয়েন্টে এখনও বিপৎসীমার ওপরে পানি, সতর্ক থাকার আহ্বান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৬:৪৬
শেয়ার: mail
পাঁচ নদীর ৯ পয়েন্টে এখনও বিপৎসীমার ওপরে পানি, সতর্ক থাকার আহ্বান

সক্রিয় মৌসুমি বায়ু এবং উজানের ভারী বৃষ্টিপাতের প্রভাবে দেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের পাঁচটি নদীর ৯টি পয়েন্টে পানি এখনও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টার তথ্যের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

কেন্দ্রের সর্বশেষ পর্যবেক্ষণ অনুযায়ী, সাঙ্গু নদীর বান্দরবান ও দোহাজারী পয়েন্টে পানি বিপৎসীমার যথাক্রমে ৯৫ ও ২৩ সেন্টিমিটার ওপরে রয়েছে। মাতামুহুরী নদীর লামা ও চিরিঙ্গা পয়েন্টে পানি রয়েছে ৪৭ ও ৩২ সেন্টিমিটার, কুশিয়ারা নদীর মারকুলি ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ১৮ ও ১০ সেন্টিমিটার, মনু নদীর মনু রেলওয়ে ব্রিজ ও মৌলভীবাজার পয়েন্টে ৩৫ ও ৮০ সেন্টিমিটার এবং খোয়াই নদীর বল্লা পয়েন্টে ৬০ সেন্টিমিটার বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে।

এ ছাড়া আরও পাঁচটি নদীর ৯টি স্টেশন সতর্কসীমায় রয়েছে। এসব স্টেশনের মধ্যে রয়েছে তিস্তা নদীর ডালিয়া (নীলফামারী), কাউনিয়া (লালমনিরহাট) ও তারাপুর (গাইবান্ধা), কুশিয়ারা নদীর শেরপুর (মৌলভীবাজার), সুরমা নদীর কানাইঘাট (সিলেট), ছাতক ও সুনামগঞ্জ, সোমেশ্বরী নদীর কলমাকান্দা (নেত্রকোণা) এবং ছোট ফেনী নদীর কোম্পানীগঞ্জ (নোয়াখালী) পয়েন্ট।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, গত ২৪ ঘণ্টায় ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে সর্বোচ্চ ১০৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ২০৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে।

পর্যবেক্ষণাধীন ১২৭টি নদীর পানি পরিমাপ স্টেশনের মধ্যে ৭৯টিতে পানির স্তর বেড়েছে, ৪৩টিতে কমেছে এবং ৫টিতে অপরিবর্তিত রয়েছে।

পরিস্থিতির প্রেক্ষাপটে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১০ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

পাঁচ নদীর ৯ পয়েন্টে এখনও বিপৎসীমার ওপরে পানি, সতর্ক থাকার আহ্বান

বিস্তারিত কমেন্টে