পাবনার চাটমোহরে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সিটিজেনশিপ সিভিল এনগেজমেন্ট ফান্ডের সহায়তায় বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে উপজেলা জেন্ডার ইকুয়ালিটি ফোরামের (জেইএফ) ত্রৈমাসিক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল ১১টায় স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মুর্শিদা খাতুন ববি।
সাংবাদিক কামাল আহমেদ সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মাবুদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা এবং চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল।
সভায় নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং এ ধরনের অপরাধ প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
এতে উপজেলার ১১টি ইউনিয়নের জেন্ডার ইকুয়ালিটি ফোরামের সভাপতি, সাধারণ সম্পাদক এবং উপজেলা কমিটির সদস্যরা অংশ নেন।
পাবনা প্রতিনিধি 
















