বাংলাদেশ ১২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

চুয়াডাঙ্গায় শ্বাসনালীতে দুধ আটকে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বুকের দুধ খাওয়ানোর পর শ্বাসনালীতে দুধ আটকে মেঘলা ঘোষ নামে তিন মাস বয়সী এক শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ জুন) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মেঘলা ঘোষ জীবননগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রাইমারি স্কুলপাড়ার বাসিন্দা মাধু ঘোষ ও সরস্বতী ঘোষ দম্পতির ছোট মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার ভোরে শিশুটির মা সরস্বতী ঘোষ মেয়েকে বুকের দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেন। সকালে শিশুটির বাবা মাধু ঘোষ ঢাকা থেকে বাড়ি ফিরে তাকে কোলে নিলে শরীর অস্বাভাবিক মনে হয়। এ সময় দেখা যায়, শিশুটির মুখ কালচে হয়ে গেছে এবং হাত-পা নিস্তেজ হয়ে রয়েছে। পরে দ্রুত তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির মা সরস্বতী ঘোষ বলেন, “ভোরে মেয়েকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। পরে তার বাবা কোলে নেওয়ার পর অস্বাভাবিক অবস্থা দেখতে পান। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, সে আর বেঁচে নেই।”

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তৌহিদুল ইসলাম জানান, হাসপাতালে আনার সময়ই শিশুটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাসপাতালে আনার প্রায় এক থেকে দুই ঘণ্টা আগেই তার মৃত্যু হয়েছিল। শ্বাসনালীতে দুধ আটকে যাওয়ায় শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, “শিশু কন্যার মৃত্যুর বিষয়টি আমরা শুনেছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।”

শনিবার, ২৭ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

চুয়াডাঙ্গায় শ্বাসনালীতে দুধ আটকে শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৭:২৮:২৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬