মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৯:৪৩:৫৪
শিরোনাম
রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ

আশুরা উপলক্ষে নাসিরনগরের খান্দুরায় তাজিয়া মিছিল ও জারি, নিরাপত্তায় পুলিশ

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১০:৩৯
শেয়ার: mail
আশুরা উপলক্ষে নাসিরনগরের খান্দুরায় তাজিয়া মিছিল ও জারি, নিরাপত্তায় পুলিশ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পবিত্র ১০ মহররম (আশুরা) উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার খান্দুরা গ্রামে বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল, জারি ও শোকানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিনব্যাপী আয়োজিত এসব কর্মসূচিতে স্থানীয় শোকপালনকারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকাজুড়ে পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। চাপরতলা এলাকায় দায়িত্ব পালন করেন সহকারী বিট অফিসার জামাল। তিনি বলেন,

“আমরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এখানে দায়িত্ব পালন করছি, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা না ঘটে। প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শান্তিপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠান পালনের অধিকার রয়েছে। আমরা সবসময় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এ দায়িত্ব পালন করে যাব।”

এ সময় উপস্থিত ছিলেন চাপরতলা ইউনিয়ন যুব সেনার সভাপতি মো. রাকিব মিয়া। তিনি বলেন,

“কারবালা ইসলামের ইতিহাসের একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। এ যুদ্ধে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হুসাইন ইবনে আলী (রা.) ও তাঁর পরিবারের সদস্যরা শাহাদাত বরণ করেন। তাঁদের স্মরণে আমরা রোজা রেখেছি এবং মিলাদ-মাহফিলের আয়োজন করেছি। এখানে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হচ্ছে, সেটি দেখতে বন্ধুদের সঙ্গে এসেছি।”

ঐতিহাসিকভাবে আশুরা ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। ৬১ হিজরির ১০ মহররমে কারবালার প্রান্তরে হযরত ইমাম হুসাইন (রা.) ও তাঁর সঙ্গীরা শাহাদাত বরণ করেন। এ ঘটনাকে স্মরণ করে বিশ্বের বিভিন্ন স্থানে, বিশেষ করে শিয়া মুসলিমদের মধ্যে, তাজিয়া মিছিল, জারি ও বিভিন্ন শোকানুষ্ঠানের আয়োজন করা হয়।

সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি সম্পন্ন হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৭ জুন ২০২৬ | Globe kalprakash.com

আশুরা উপলক্ষে নাসিরনগরের খান্দুরায় তাজিয়া মিছিল ও জারি, নিরাপত্তায় পুলিশ

বিস্তারিত কমেন্টে