বাংলাদেশ ০১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

চাটমোহরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন

পাবনার চাটমোহরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ ফল মেলার উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী।

মেলায় কৃষকদের উৎপাদিত বিভিন্ন প্রজাতির দেশীয় ফল প্রদর্শন করা হয়। কৃষক ও শিক্ষার্থীরা মেলায় প্রদর্শিত দেশীয় ফল এবং এর পুষ্টিগুণ সম্পর্কে ধারণা লাভ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা স্বপন কুমার সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শোয়েব রহমান ও তানিয়া আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল গনি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, পল্লী উন্নয়ন কর্মকর্তা আহসান হাবীব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফরহাদ পারভেজ লিখন এবং চাটমোহর পাইলট গার্লস স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রউফসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ জানান, মানুষের মধ্যে দেশীয় প্রজাতির ফল চাষে আগ্রহ সৃষ্টি এবং ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ ফল মেলার আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী এ আয়োজনের সমাপনী অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার।

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
চাটমোহরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

চাটমোহরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন

প্রকাশিত: ০৩:৫০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬