বাংলাদেশ ০১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার পর হত্যার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় মীম আক্তার (২৪) নামে এক স্বামী পরিত্যক্তা প্রতিবন্ধী নারীর মৃত্যুর ঘটনায় ধর্ষণচেষ্টা ও হত্যার অভিযোগে নূর মোহাম্মদ হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২১ জুন) সকাল ৭টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রিমান্ডের আবেদনসহ বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (২০ জুন) রাত ৮টার দিকে উপজেলার উত্তর ফুলহাতা গ্রামে নিজ বাড়িতে শারীরিক অসুস্থতা ও যন্ত্রণার মধ্যে মারা যান মীম আক্তার।

নিহত মীমের বাবা, ভ্যানচালক মিলন জোমাদ্দার, থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় নূর মোহাম্মদ হাওলাদারের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার পর হত্যার অভিযোগ আনা হয়েছে।

ঘটনার খবর পেয়ে বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে মীমের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা অভিযুক্ত নূর মোহাম্মদকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে মামলায় গ্রেপ্তার দেখায়।

মোরেলগঞ্জ থানার মামলা নম্বর-৩৭, তারিখ: ২১/০৬/২০২৬। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারা এবং দণ্ডবিধি, ১৮৬০-এর ৩০২ ধারায় রুজু করা হয়েছে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ মামলার একমাত্র আসামি নূর মোহাম্মদ হাওলাদারকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

সোমবার, ২২ জুন ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার পর হত্যার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

প্রকাশিত: ০৭:১০:০৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬