বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে।
রোববার (২১ জুন) দুপুরে এয়ারপোর্ট থানাধীন ২৯ নম্বর ওয়ার্ডের ইছাকাঠি শাহপরান সড়ক এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি মো. আহসান উল্লাহ আল হাসান হৃদয় (২৬)। তিনি মেহেন্দীগঞ্জ পৌরসভার খরকী এলাকার মো. আব্দুল্লাহ আল হাসানের ছেলে। বর্তমানে তিনি ইছাকাঠি এলাকায় বসবাস করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের পরিদর্শক মো. হেলালুজ্জামানের নেতৃত্বে একটি দল ইছাকাঠি শাহপরান সড়কের একটি ভবনের নিচতলায় অভিযান চালায়। এ সময় হৃদয়ের হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ (বিএমপি মিডিয়া সেল) জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সোমবার, ২২ জুন ২০২৬
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক
বরিশাল সদর প্রতিনিধি 
















