বাংলাদেশ ১১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

স্কুল কমিটি নিয়ে বিরোধের জেরে সাঘাটায় ছাত্রশিবির নেতা খুন, আহত ১

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে সাইফুল ইসলাম (২২) নামে এক ছাত্রশিবির নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সালাউদ্দিন নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। রোববার (২১ জুন) দুপুর আড়াইটার দিকে বোনারপাড়া চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি এবং উপজেলার শিমুলতাইড় গ্রামের হাবিবুর রহমানের ছেলে। আহত সালাউদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে রোববার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহর সঙ্গে বাটি গ্রামের জাহিদুল ইসলামের ছেলে মুকুলের বাকবিতণ্ডা হয়। বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি সাইফুল ইসলাম ও কর্মী সালাউদ্দিন প্রতিবাদ জানান।

এ সময় ক্ষুব্ধ হয়ে মুকুল, তার সহোদর ভাই পলাশ এবং তাদের সহযোগী আশরাফ ধারালো অস্ত্র নিয়ে সাইফুল ও সালাউদ্দিনের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাদের উপর্যুপরি ছুরিকাঘাত করে গুরুতর জখম করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সাইফুল ইসলামের অবস্থার অবনতি হলে তাকে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে গুরুতর আহত সালাউদ্দিনের অবস্থার অবনতি হওয়ায় তাকে বগুড়ার শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সাঘাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম হোসেন এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম বলেন, “ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

ঘটনার পর নিহতের পরিবার, স্বজন ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে দ্রুত বিচার এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে এলাকায় ক্ষোভ বিরাজ করছে।

রবিবার, ২১ জুন ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

স্কুল কমিটি নিয়ে বিরোধের জেরে সাঘাটায় ছাত্রশিবির নেতা খুন, আহত ১

প্রকাশিত: ০৬:৫৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬