বাংলাদেশ ১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

তৃত্বীয় বারের মত আটক হলেন আওয়ামীলীগ নেতা সিরাজুল রানা

লালমনিরহাট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও হারাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক খন্দকার রানা তৃতীয়বারের মতো জেল গেট থেকে ডিবি পুলিশের হাতে আটক হয়েছেন।

শুক্রবার (১৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে লালমনিরহাট জেলা কারাগারের প্রধান ফটক থেকে তাকে আটক করা হয় বলে জানা গেছে। এ সময় তার মেয়ে মনি রহমান আটক করার কারণ জানতে চাইলে ডিবি পুলিশ কোনো মন্তব্য না করে তাকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজুল হক খন্দকার রানা ২০২৫ সালের ১৬ এপ্রিল ঢাকা থেকে গ্রেফতার হন। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২৫ মে তিনি প্রথমবার জামিনে মুক্তি পান। তবে জেলগেট থেকে বের হওয়ার পরপরই ডিবি পুলিশ তাকে পুনরায় আটক করে।

এর আগে ২০২৩ সালের শ্রমিক দল অফিস ভাঙচুর মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। ওই মামলায় এক সপ্তাহের ব্যবধানে আদালত থেকে জামিন পেলেও ৩ জুন সন্ধ্যায় কারামুক্ত হয়ে জেলগেটে পৌঁছালে দ্বিতীয় দফায় তাকে আটক করে ডিবি পুলিশ। পরে মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিদ মন্ডলের বাড়ি ভাঙচুর মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়।

পরবর্তীতে দুই সপ্তাহের ব্যবধানে ১৭ জুন তিনি আদালত থেকে আবারও জামিন পান। শুক্রবার সকালে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে জেল গেটের সামনে পৌঁছালে তৃতীয়বারের মতো তাকে আটক করে ডিবি পুলিশ।

এদিকে ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা ভিডিও ধারণ করতে গেলে ডিবি পুলিশের সঙ্গে তাদের উত্তেজনার সৃষ্টি হয় বলে অভিযোগ পাওয়া গেছে। সাংবাদিকদের ভিডিও করতে বাধা দেওয়া এবং অসৌজন্যমূলক আচরণের অভিযোগও উঠেছে।

এ বিষয়ে ডিবি পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

kalprakash.com/SAS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

তৃত্বীয় বারের মত আটক হলেন আওয়ামীলীগ নেতা সিরাজুল রানা

প্রকাশিত: ০৪:৫২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬