বাংলাদেশ ০১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

রংপুরে ‘ডিজঅ্যাবিলিটি ইনক্লুসিভ হেলথ ইনিশিয়েটিভ’ প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রতিবন্ধী তরুণদের স্বাস্থ্যসচেতনতা, দক্ষতা উন্নয়ন এবং সমাজের মূলধারায় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে ‘ডিজঅ্যাবিলিটি ইনক্লুসিভ হেলথ ইনিশিয়েটিভ’ শীর্ষক একটি বিশেষ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকারবিষয়ক সংগঠন আরএইচস্টেপের ‘অপরাজেয় তারুণ্য’ (UYP) প্রকল্পের উদ্যোগে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ১০টায় রংপুর শাখায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে রংপুরের বিভিন্ন স্কুল, কলেজ ও কমিউনিটি থেকে আসা প্রতিবন্ধী শিক্ষার্থী এবং তাদের অভিভাবকেরা অংশগ্রহণ করেন।

প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট ডা. জিনিয়া পারভীন। তিনি অংশগ্রহণকারীদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক সেশন পরিচালনা করেন। এ সময় সহজ ব্যায়ামের মাধ্যমে শারীরিক সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন কৌশল তুলে ধরেন। পাশাপাশি চিকিৎসা পুনর্বাসন প্রক্রিয়ায় প্রতিবন্ধী তরুণদের সম্ভাবনা এবং সমাজের মূলধারায় তাদের কার্যকর অংশগ্রহণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউওয়াইপি প্রকল্পের রংপুর শাখার ইয়ুথ অফিসার স্বর্ণালী আচার্য। সভাপতিত্ব করেন প্রকল্প অফিসার অনিমেষ রায়। তিনি প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও তাৎপর্য তুলে ধরে প্রতিবন্ধী তরুণদের ক্ষমতায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া মেন্টর আনিকা তাসকিন আরএইচস্টেপ, ইউওয়াইপি এবং সিডা-সম্পর্কিত বিভিন্ন তথ্য উপস্থাপন করেন। তিনি তরুণদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও নেতৃত্ব বিকাশে এসব উদ্যোগের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ প্রতিবন্ধী তরুণদের সক্ষমতা বিকাশে সহায়ক হবে এবং একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

রংপুরে ‘ডিজঅ্যাবিলিটি ইনক্লুসিভ হেলথ ইনিশিয়েটিভ’ প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রকাশিত: ০৫:২৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬