বাংলাদেশ ০১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

তেজগাঁও কলেজে ভূমিকম্প সচেতনতা বিষয়ক বিশেষ ক্যাম্পেইন সম্পন্ন

তেজগাঁও কলেজ গ্রীন ভয়েস ইউনিটের উদ্যোগে ভূমিকম্প সচেতনতা ও প্রস্তুতি বিষয়ক এক আলোচনা সভা ও বিশেষ ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’-এর তেজগাঁও কলেজ ইউনিটের সদস্যরা কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং গ্রীন ভয়েসের সার্বিক সহযোগিতায় দেশব্যাপী চলমান ভূমিকম্প সচেতনতা ও প্রস্তুতি বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচিকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতেই এ বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

ক্যাম্পেইনে তেজগাঁও কলেজ ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কমিটির সদস্য এবং সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা ভূমিকম্পের মতো আকস্মিক প্রাকৃতিক দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে কীভাবে ধৈর্য ও সঠিক কৌশলের মাধ্যমে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি কমানো যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সঠিক প্রস্তুতি নিশ্চিত করতে গ্রীন ভয়েস সবসময় কাজ করে যাচ্ছে।

তারা আরও জানান, এ কর্মসূচিকে সফল করতে যারা উপস্থিত থেকে সহযোগিতা ও পরিশ্রম করেছেন, তাদের প্রতি গ্রীন ভয়েস তেজগাঁও কলেজ ইউনিটের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

বুধবার, ১৭ জুন ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

তেজগাঁও কলেজে ভূমিকম্প সচেতনতা বিষয়ক বিশেষ ক্যাম্পেইন সম্পন্ন

প্রকাশিত: ০৮:৫৬:১১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬