বাংলাদেশ ০১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

কুবি শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ায় শিক্ষার্থী বিনিময় কর্মসূচির আবেদন শুরু

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালয়েশিয়া সারাওয়াক (ইউনিমাস)-এ এক সেমিস্টারের শিক্ষার্থী বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণের আবেদন শুরু হয়েছে। আগামী ২৮ জুন পর্যন্ত এ আবেদন প্রক্রিয়া চলবে।

বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক (এমওইউ) অংশীদার প্রতিষ্ঠান ইউনিমাসে পরিচালিত এ শিক্ষার্থী বিনিময় কর্মসূচিতে আগ্রহী শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আগামী ২৮ জুন রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদনকারীদের যোগ্যতা সম্পর্কে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শিক্ষার্থীদের অন্তত প্রথম বর্ষ বা দ্বিতীয় সেমিস্টার সম্পন্ন হতে হবে এবং ন্যূনতম সিজিপিএ ২.৭৫ থাকতে হবে। এছাড়া অ্যাকাডেমিক ফলাফলের পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ হিসেবে আইইএলটিএস ৫, টোফেল আইবিটি ৪২, পিটিই ৪৭, কেমব্রিজ ১৫৪, সিইএফআর বি১ অথবা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ইংরেজি মাধ্যমে অধ্যয়নের সনদ (মিডিয়াম অব ইনস্ট্রাকশন-এমওআই)—এর যেকোনো একটি থাকতে হবে।

আবেদন করতে আগ্রহীদের পূরণকৃত আবেদনপত্র এবং যাচাই তালিকায় উল্লেখিত প্রয়োজনীয় সব নথি একত্রে একটি পিডিএফ ফাইল আকারে ই-মেইল (info@cou.ac.bd) ঠিকানায় পাঠাতে হবে। ই-মেইলের বিষয় (Subject) হিসেবে “UNIMAS Application” বা “ইউনিমাস আবেদন” উল্লেখ করতে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মশিউর রহমান বলেন, “শিক্ষার্থী বিনিময় কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কর্মসূচির মাধ্যমে আমাদের অ্যাকাডেমিয়ার সঙ্গে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একটি কার্যকর নেটওয়ার্ক তৈরি হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক পরিসরে নিজেদের বিকাশের নতুন সুযোগ সৃষ্টি হয়।”

তিনি আরও বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য এ ধরনের কর্মসূচি এখনও তুলনামূলকভাবে নতুন। আমরা শুরু থেকেই শিক্ষার্থীদের এ বিষয়ে পরিচিত করে তুলতে এবং আন্তর্জাতিক অঙ্গনে অংশগ্রহণের সুযোগ করে দিতে কাজ করছি। এর আগে তুরস্কের বিএসপি প্রোগ্রামে শিক্ষকসহ পাঁচজনকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছিল। মালয়েশিয়ার ক্ষেত্রেও নির্দিষ্ট কোনো কোটা দেওয়া হয়নি; আবেদন আহ্বান করা হয়েছে। আমরা প্রাথমিক বাছাই শেষে যোগ্য শিক্ষার্থীদের আবেদন পাঠাব।”

তিনি বলেন, “এই কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা শুধু অ্যাকাডেমিক শিক্ষা নয়, বরং মালয়েশিয়ার সংস্কৃতি, শিক্ষা ব্যবস্থা ও সামাজিক পরিবেশ সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে। ফলে এটি তাদের ব্যক্তিগত ও পেশাগত বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বৈশ্বিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সহায়তা করবে। এক অর্থে, এটি শিক্ষার্থীদের জন্য নতুনভাবে পৃথিবীকে দেখার একটি জানালা খুলে দেবে।”

বুধবার, ১৭ জুন ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

কুবি শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ায় শিক্ষার্থী বিনিময় কর্মসূচির আবেদন শুরু

প্রকাশিত: ০৩:৩২:২৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬