বাংলাদেশ ০৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

জনবান্ধব বাজেট পেশ করায় শুভেচ্ছা মিছিল

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জনবান্ধব বাজেট উপস্থাপনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদল।

রোববার (১৪ জুন) বিকেলে বাজেট উপস্থাপনের পর শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপনের নেতৃত্বে বাগআঁচড়া বাজারে এ শুভেচ্ছা মিছিল বের করা হয়। মিছিলটি যশোর-সাতক্ষীরা মহাসড়কসহ বাগআঁচড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাগআঁচড়া জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন। তিনি বলেন, জনবান্ধব ও জনকল্যাণমুখী বাজেট উপস্থাপনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাই। এ বাজেটে ধনী-গরিবসহ সব শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে।

শুভেচ্ছা মিছিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, সদস্য আল উজায়ের সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনি, বাগআঁচড়া আফিল উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব আরিফ হোসেন গাজী, বাগআঁচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খাইরুল আলম, কায়বা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ মিলন, পলাশ, ইকরামুল, সুজন, মাসুম, তাজমুলসহ স্থানীয় নেতাকর্মীরা।

kalprakash.com/SAS

সোমবার, ১৫ জুন ২০২৬
জনবান্ধব বাজেট পেশ করায় শুভেচ্ছা মিছিল
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

জনবান্ধব বাজেট পেশ করায় শুভেচ্ছা মিছিল

প্রকাশিত: ১১:৩৫:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬