বাংলাদেশ ১২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

ইরান চুক্তিতে সংশোধনের নির্দেশ ট্রাম্পের, ইউরেনিয়াম ও সময়সূচি স্পষ্ট করতে চায় যুক্তরাষ্ট্র

সংগৃহীত ছবি

রানের সঙ্গে চলমান সমঝোতা চুক্তিতে কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনী আনার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরান যেন পারমাণবিক অস্ত্র অর্জনের পথে না যায়—এমন অঙ্গীকার বর্তমান খসড়ায় থাকলেও, পারমাণবিক কর্মসূচি ও শর্তাবলি আরও নির্দিষ্টভাবে উল্লেখ নেই। ট্রাম্প প্রশাসন এ অংশে স্পষ্ট ও বিস্তারিত ভাষা যুক্ত করতে চায়।

হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে শুক্রবার (২৯ মে) অনুষ্ঠিত এক বৈঠকের পর ট্রাম্প এই নির্দেশ দেন বলে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে।

এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেন, সংশোধনের মূল লক্ষ্য হলো ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত যুক্তরাষ্ট্র কীভাবে গ্রহণ করবে এবং সেই প্রক্রিয়ার সময়সূচি কী হবে তা পরিষ্কারভাবে নির্ধারণ করা।

প্রতিবেদনে আরও বলা হয়, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়েও চুক্তির ভাষায় পরিবর্তন আনার ইচ্ছা রয়েছে ট্রাম্পের।

সূত্র অনুযায়ী, সংশোধিত প্রস্তাবের বিষয়ে ইরানের প্রতিক্রিয়া পেতে কয়েক দিনের সময় লাগতে পারে। মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা আশা প্রকাশ করেন, চলতি সপ্তাহের শুরুতেই এ বিষয়ে অগ্রগতির ইঙ্গিত পাওয়া যেতে পারে।

সূত্র: অ্যাক্সিওস

kalprakash.com/SS

রবিবার, ৩১ মে ২০২৬
ইরান চুক্তিতে সংশোধনের নির্দেশ ট্রাম্পের, ইউরেনিয়াম ও সময়সূচি স্পষ্ট করতে চায় যুক্তরাষ্ট্র
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

ইরান চুক্তিতে সংশোধনের নির্দেশ ট্রাম্পের, ইউরেনিয়াম ও সময়সূচি স্পষ্ট করতে চায় যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০১:৪৬:০৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬