বাংলাদেশ ০৪:২১ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
শিরোনামঃ
Logo ট্রাম্পের ১৮০ কোটি ডলারের অস্ত্র তহবিলে স্থগিতাদেশ, হস্তক্ষেপ মার্কিন আদালতের Logo প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সরগরম নয়াপল্টন, নেতাকর্মীদের ব্যাপক সমাগম Logo ঈদ পুনর্মিলনী উপলক্ষে গ্রামীণ খেলায় মুখর ডাউটিয়া Logo যশোরের শার্শায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউররহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত Logo রাস্তা তো নয়, যেন মরণ ফাঁদ Logo নাটোরে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু Logo বার্ধক্য এড়াতে পুতিনের ২৬ বিলিয়ন ডলারের উচ্চাভিলাষী প্রকল্প, কী থাকছে এতে Logo যুক্তরাষ্ট্রে কাগজ কারখানায় রাসায়নিক দুর্ঘটনায় নিহত ৮, নিখোঁজ ৩ Logo তেল সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা, সতর্ক করল আইএমএফ-ওয়ার্ল্ড ব্যাংক Logo দুই দিনে ২৩ হাজার ৭৯১ টন কোরবানির বর্জ্য অপসারণ করেছে ডিএসসিসি

নাটোরে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ট্রেনের ধাক্কায় আজগর আলী (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ মে) দুপুরে উপজেলার বাগাতিপাড়া সদর ইউনিয়নের স্বরূপপুর লেভেল ক্রসিং থেকে প্রায় ২০০ মিটার উত্তরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজগর আলী সদর ইউনিয়নের ধুলাউড়ি গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, চিলাহাটি থেকে ঢাকাগামী একটি ট্রেন ঘটনাস্থল অতিক্রম করার সময় আজগর আলী ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। আঘাতের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা জানান, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

ঘটনার বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুর হক বলেন, খবর পেয়েছি। পরবর্তী ট্রেনে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছাবে। প্রাথমিকভাবে এটি ট্রেন দুর্ঘটনায় মৃত্যু বলে জানা গেছে।

প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শনিবার, ৩০ মে ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের ১৮০ কোটি ডলারের অস্ত্র তহবিলে স্থগিতাদেশ, হস্তক্ষেপ মার্কিন আদালতের

নাটোরে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু

প্রকাশিত: ০৩:১৮:৩১ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬