বাংলাদেশ ০৫:১৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সরগরম নয়াপল্টন, নেতাকর্মীদের ব্যাপক সমাগম

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই সেখানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

শনিবার (৩০ মে) দুপুরের দিকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন। এ সময় যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, ছাত্রদল, জাসাস ও জিয়া মঞ্চের নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান এবং দলীয় কর্মসূচিতে অংশগ্রহণের মধ্য দিয়ে নয়াপল্টন এলাকায় প্রাণচাঞ্চল্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। তারেক রহমানের আগমন ও কর্মসূচিতে অংশগ্রহণকে ঘিরে উপস্থিতির সংখ্যা আরও বাড়তে থাকে।

বিএনপির কেন্দ্রীয় নির্দেশনায় রাজধানীর ১৬টি স্থানে একযোগে শাহাদাতবার্ষিকীর কর্মসূচি পালন করা হচ্ছে। এর অংশ হিসেবে বিভিন্ন এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হচ্ছে।

যুবদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও জনকল্যাণমূলক দর্শনকে সামনে রেখেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এর মূল উদ্দেশ্য।

দলীয় নেতারা জানান, জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও জনসেবামূলক কর্মকাণ্ডকে স্মরণ করে এই আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে।

kalprakash.com/SS

শনিবার, ৩০ মে ২০২৬

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সরগরম নয়াপল্টন, নেতাকর্মীদের ব্যাপক সমাগম

প্রকাশিত: ০৪:১২:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬