বাংলাদেশ ০৪:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১
আড়াই মাস পর কুবি শিক্ষক অপহরণ মামলায় গ্রেপ্তার একজন আসামি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক আবদুর রাজ্জাক সোহেলকে অপহরণ ও লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনায় ব্যবহৃত গাড়িটিও আটক করা হয়েছে।

শনিবার (২৩ মে) বিষয়টি নিশ্চিত করেছেন মামলাটির তদন্তকারী কর্মকর্তা ও কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার কোটবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই (নিরস্ত্র) টিটু কুমার নাথ।

আটক ব্যক্তির নাম সাহাবুল শেখ (৩২)। তার বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার মধ্য করপাড়ায়। গত ২১ মে রাতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানানো হয়। এ সময় অপহরণের কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো-গ ৩৯-১৬৮৬ নম্বরের একটি গাড়িও জব্দ করেছে পুলিশ।

এর আগে, গত ৪ মার্চ ঢাকায় যাওয়ার পথে অপহরণের শিকার হন প্রভাষক আবদুর রাজ্জাক সোহেল। ভুক্তভোগী শিক্ষকের অভিযোগ, তাকে অপহরণের পর হত্যার চেষ্টা চালানো হয় এবং তার কাছ থেকে প্রায় এক লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় তিনি ৫ মার্চ অজ্ঞাতনামা চারজনকে আসামি করে কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষক সোহেল বলেন, পুলিশ আসামিকে আদালতে পাঠিয়েছে। এখনো আরও তিনজন আসামি বাকি রয়েছে। আশা করি, শিগগিরই তারাও গ্রেপ্তার হবে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) টিটু কুমার নাথ বলেন, আসামিকে আদালতে পাঠানো হয়েছে। আদালতের কাছে রিমান্ড চাওয়া হবে। আরও দুইজন আসামিকে শনাক্ত করতে পেরেছি, তাদের নাম-ঠিকানা পাওয়া গেছে। বাকি দুইজনকে শনাক্তের চেষ্টা চলছে। গাড়িটির মালিকের কাছ থেকে আসামিরা উবারে গাড়ি চালানোর জন্য ভাড়া নিয়েছিল। শিগগিরই বাকিদেরও আটক করা হবে।

তদন্তের অগ্রগতির বিষয়ে তিনি বলেন, মামলাটির তদন্ত এখনো চলমান। মামলার আরও অনেক তথ্য বের করার রয়েছে। চার্জশিট গঠনে আরও সময় লাগবে।

kalprakash.com/SAS

জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

আড়াই মাস পর কুবি শিক্ষক অপহরণ মামলায় গ্রেপ্তার একজন আসামি

আড়াই মাস পর কুবি শিক্ষক অপহরণ মামলায় গ্রেপ্তার একজন আসামি

প্রকাশিত: ১০:২০:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬