বাংলাদেশ ১২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া পর্যালোচনায় তেহরান

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া পর্যালোচনা করছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ইরানের দেওয়া ১৪ দফা প্রস্তাবকে ঘিরে দুই পক্ষের মধ্যে একাধিকবার বার্তা আদান-প্রদান হয়েছে।

ইরানি সংবাদমাধ্যম নূর নিউজের বরাতে বাঘাই বলেন, ইরান যে ১৪ দফা প্রস্তাব দিয়েছে, সেটিকে ভিত্তি করে কয়েক দফা বার্তা বিনিময় হয়েছে। যুক্তরাষ্ট্রের মতামত পাওয়া গেছে এবং তা এখন পর্যালোচনা করা হচ্ছে।

এর আগে গত ১৮ মে ইরানের বার্তা সংস্থা তাসনিম জানায়, পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি ১৪ দফা প্রস্তাব পাঠিয়েছে তেহরান। প্রস্তাবটিতে যুদ্ধ বন্ধ এবং পারস্পরিক আস্থা তৈরির বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে।

কূটনৈতিক সূত্রগুলোর মতে, সাম্প্রতিক উত্তেজনার মধ্যেও দুই দেশের মধ্যে পরোক্ষ যোগাযোগ অব্যাহত থাকায় সম্ভাব্য সমঝোতার আশা এখনো পুরোপুরি শেষ হয়নি। তবে উভয় পক্ষের অবস্থানে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া পর্যালোচনায় তেহরান

প্রকাশিত: ১২:২০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬