বাংলাদেশ ০৬:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

সুন্দরবনের ১২ জেলেকে ধরে নিয়ে গেছে ‘জাহাঙ্গীর বাহিনী’

সুন্দরবনে ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। মঙ্গলবার (১৯ মে) দিবাগত গভীর রাতে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলারচর এলাকার নদী থেকে তাদের অপহরণ করা হয়।

অপহৃতরা হলেন— পাথরঘাটার রুহিতা এলাকার ইয়াসিন (২৫), মাসুম (৫৮), সেলিম (২৫), জাকির (২৮), হোসেন (৩০), তৌহিদ (২৮), ইয়াসিন (২০), মাহবুব (২৪), হানিফ (৩৫), হৃদয় (২৬), ইব্রাহিম (৪০) ও সুমন (২৭)।

জেলেদের মহাজন নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশে অনিচ্ছুক শরণখোলার রাজাপুর এলাকার মৎস্য ব্যবসায়ী বলেন, মঙ্গলবার দিবাগত গভীর রাতে সুন্দরবনের ফুসফুসেরচরের কাছে সাগর মোহনায় মাছ ধরাতে গেলে জেলেদের নৌকা ও ট্রলারে হামলা করে একটি ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। এছাড়া দস্যুদের কবলে আরও কয়েকজন জেলে আটক রয়েছেন। সশস্ত্র দস্যুরা সংখ্যায় ১৫-১৬ জন এবং বিশেষ এক ধরনের পোশাক পরা ছিল বলে জানায় ওই মহাজন।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার মো. মিজানুর রহমান বলেন, গতরাতে ফুসফুসেরচর এলাকায় ট্রলারসহ ১২ জেলে অপহরণের খবর পেয়ে দস্যুদের ধরতে রাতেই বনরক্ষীরা অভিযানে নেমেছেন। এখন পর্যন্ত অপহৃত জেলেদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

শরণখোলা থানার ওসি মো. শামিনুল হক বলেন, সুন্দরবনে ১৭ জন জেলে অপহরণের খবর তিনি শুনেছেন। কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

সুন্দরবনের ১২ জেলেকে ধরে নিয়ে গেছে ‘জাহাঙ্গীর বাহিনী’

প্রকাশিত: ০৬:৫৬:৪০ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬