বাংলাদেশ ০২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

সংগৃহীত ছবি

মিরপুর টেস্টে জয় নিশ্চিত করার পর সিলেটেও দাপুটে পারফরম্যান্স দেখিয়ে দুই ম্যাচের সিরিজে পাকিস্তানকে ৭৮ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এর ফলে ঘরের মাটিতে টেস্ট ক্রিকেটে প্রথমবার পাকিস্তানের বিপক্ষে সিরিজ হোয়াইটওয়াশের ইতিহাস গড়ল টাইগাররা।

সিলেট টেস্টের পঞ্চম দিনে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ১২০ রান, হাতে ছিল ৩ উইকেট। তবে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ হারায় সফরকারীরা।

চতুর্থ দিন শেষে পাকিস্তান ৭ উইকেটে ৩১৭ রান করে দিন শেষ করে। ৪৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ দিনে ব্যাট করতে নামেন মোহাম্মদ রিজওয়ান ও সাজিদ খান।

শুরুতে জীবন পান রিজওয়ান, স্লিপে সহজ ক্যাচ ফেলে দেন মেহেদী হাসান মিরাজ। সেই সুযোগ কাজে লাগিয়ে জয়ের আশা জাগিয়ে রাখেন রিজওয়ান–সাজিদ জুটি।

তবে বাংলাদেশের হয়ে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম । তিনি সাজিদ খানকে আউট করে নিজের ফাইফার পূর্ণ করেন এবং ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।

শেষ পর্যন্ত ৭৮ রানের ব্যবধানে জয় তুলে নিয়ে সিরিজে পাকিস্তানকে ২–০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ, যা দেশের টেস্ট ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

kalprakash.com/SS
বুধবার, ২০ মে ২০২৬
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

প্রকাশিত: ১১:৪১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬