বাংলাদেশ ০৬:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

ভূমিসেবা মেলা শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে ‘ভূমিসেবা মেলা-২০২৬’ এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

তিনি জানান, ১৯ মে থেকে সারা দেশে তিন দিনব্যাপী এই মেলা শুরু হবে এবং চলবে ২১ মে পর্যন্ত। ঢাকায় উদ্বোধনের পর একইসঙ্গে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় মেলা শুরু হবে।

এবারের মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী ভূমি ভবনে বিভিন্ন স্টল ও সেবা কেন্দ্র পরিদর্শন করবেন বলে জানানো হয়।

মেলায় নাগরিকরা ভূমি পোর্টালে নিবন্ধন, ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও ডিসিআর সংগ্রহসহ বিভিন্ন সেবা সম্পর্কে ধারণা ও সরাসরি সেবা নিতে পারবেন। কিছু সেবা যেমন ই-নামজারি আবেদন গ্রহণ ও খতিয়ানের সার্টিফায়েড কপি বিতরণ তাৎক্ষণিকভাবে পাওয়া যাবে।

এছাড়া ভূমি সংক্রান্ত অভিযোগ ও সেবার জন্য জাতীয় হটলাইন ১৬১২২ এবং বিভাগীয় হটলাইন ০১৭০৬৮৮৮৭৮৭ প্রচার করা হবে। মেলায় ‘ভূমি আমার ঠিকানা’ শীর্ষক বুকলেটও বিতরণ করা হবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, ভূমি সেবাকে আরও ডিজিটাল ও সহজ করতে অটোমেশন প্রক্রিয়া জোরদার করা হয়েছে। পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে উৎসবমুখর পরিবেশে মেলা আয়োজন করা হবে।

kalprakash.com/SS
জনপ্রিয় সংবাদ

ভূমিসেবা মেলা শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৬:২৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬