আকিজ বশির গ্রুপ তাদের সিরামিকস (টাইলস) বিভাগে জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সেলস বিভাগে এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ দেবে।
গত ২১ মে থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আবেদন করা যাবে আগামী ০৬ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী টি/এ, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, গ্র্যাচুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট এবং বছরে দুইটি উৎসব বোনাসসহ বিভিন্ন সুবিধা পাবেন।
এক নজরে নিয়োগ তথ্য
- প্রতিষ্ঠান: আকিজ বশির গ্রুপ
- পদ: এক্সিকিউটিভ / সিনিয়র এক্সিকিউটিভ
- বিভাগ: সেলস (আকিজ সিরামিকস লিমিটেড – টাইলস)
- পদসংখ্যা: ০৪ জন
- চাকরির ধরন: ফুলটাইম (বেসরকারি)
- কর্মস্থল: যেকোনো জায়গা
- বেতন: আলোচনা সাপেক্ষে
- বয়স: ২৫–৩০ বছর
- আবেদন মাধ্যম: অনলাইন
- আবেদন শেষ তারিখ: ০৬ জুন ২০২৬
যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রার্থীদের যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সেলস কার্যক্রমে দক্ষতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কমপক্ষে ২–৫ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো, তবে নতুনরাও আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীরা বিস্তারিত তথ্য ও আবেদন করতে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে পারবেন।
অনলাইন ডেস্ক 

























