রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:২৫:৫৭

এআই বিষয়ে সঠিক জ্ঞান রাখার আহ্বান তথ্য কর্মকর্তাদের

কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ২৪ মে, ২০২৬, ১২:২২
শেয়ার: mail
এআই বিষয়ে সঠিক জ্ঞান রাখার আহ্বান তথ্য কর্মকর্তাদের

এআই বিষয়ে তথ্য কর্মকর্তাদের সঠিক জ্ঞান রাখতে বললেন তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী। সংগৃহীত ছবি

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে তথ্য কর্মকর্তাদের পর্যাপ্ত ও সঠিক জ্ঞান রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

রোববার (২৪ মে) সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচিতে তারা এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, এআই-এর সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভুল তথ্য (মিসইনফরমেশন) ও উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তি (ডিসইনফরমেশন) শনাক্ত ও যাচাইয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা কার্যকর ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, সরকারের উন্নয়নমূলক কাজ জনগণের কাছে সঠিকভাবে তুলে ধরা জনসংযোগ কর্মকর্তাদের দায়িত্ব এবং এতে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, বর্তমান সময়ে ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়া কার্যকর জনসংযোগ সম্ভব নয়, তাই এ বিষয়ে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন।

তিনি আরও বলেন, জনসংযোগ কর্মকর্তাদের জনমত ও মানুষের আচরণগত প্রবণতা (পাবলিক সাইকোগ্রাফি) সম্পর্কে সচেতন থাকা জরুরি, যাতে তারা আরও কার্যকরভাবে কাজ করতে পারেন।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৪ মে ২০২৬ | Globe kalprakash.com

এআই বিষয়ে সঠিক জ্ঞান রাখার আহ্বান তথ্য কর্মকর্তাদের

বিস্তারিত কমেন্টে