বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ | ২৮ আশ্বিন, ১৪৩৩ | ২ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:০১:০৭
শিরোনাম
● ওয়ালটনে চাকরি, বেতন ১ লাখ টাকা, আছে প্রভিডেন্ট ফান্ড ● ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজার ৬৫৫ যাত্রী ● প্রধান শিক্ষক-সহকারী শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, জানা গেল কারণ ● দেশ গঠনে আপনাদের মতো মানুষের প্রয়োজন: প্রধানমন্ত্রী ● বোমা হামলার হুমকি, জয়পুরে ঘুরিয়ে নেওয়া হলো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ● দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন ● ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে যে এলাকায় ● ৪ থেকে ৮ বছর বয়সী মেয়েদের এইচপিভি টিকাদান নিয়ে ডব্লিউএইচওর বার্তা ● ইয়েমেনে সংঘাতে ব্যাহত খাদ্যসহায়তা, ঝুঁকিতে ৮ লাখ মানুষ: ডব্লিউএফপি ● অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি ● ওয়ালটনে চাকরি, বেতন ১ লাখ টাকা, আছে প্রভিডেন্ট ফান্ড ● ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজার ৬৫৫ যাত্রী ● প্রধান শিক্ষক-সহকারী শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, জানা গেল কারণ ● দেশ গঠনে আপনাদের মতো মানুষের প্রয়োজন: প্রধানমন্ত্রী ● বোমা হামলার হুমকি, জয়পুরে ঘুরিয়ে নেওয়া হলো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ● দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন ● ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে যে এলাকায় ● ৪ থেকে ৮ বছর বয়সী মেয়েদের এইচপিভি টিকাদান নিয়ে ডব্লিউএইচওর বার্তা ● ইয়েমেনে সংঘাতে ব্যাহত খাদ্যসহায়তা, ঝুঁকিতে ৮ লাখ মানুষ: ডব্লিউএফপি ● অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি

নেপালে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩৪, নিখোঁজ প্রায় ৩ হাজার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১২:৪০
শেয়ার: mail
নেপালে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩৪, নিখোঁজ প্রায় ৩ হাজার

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ জনে পৌঁছেছে। উদ্ধারকারীরা বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত মরদেহগুলো উদ্ধার করেছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

রোববার (৩০ আগস্ট) স্থানীয় সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট ও নেপাল নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি প্রশমন ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার সকাল ৯টা পর্যন্ত বিভিন্ন দুর্গম এলাকা থেকে ৭৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে চিতাওয়ান জেলায় সর্বোচ্চ ২৫৯ জনের মরদেহ পাওয়া গেছে।

এ ছাড়া পূর্ব নাওয়ালপারাসিতে ১৮৪ জন, পশ্চিম নাওয়ালপারাসিতে ৮২ জন, গোর্খায় ৫৮ জন, নুয়াকোটে ৫২ জন, ধাধলিংয়ে ৫০ জন, তানাহুনে ৩৬ জন এবং রাসুয়া জেলা থেকে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত ২৪২ জনকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

নেপাল নিউজের প্রতিবেদনে বলা হয়, দুর্যোগপূর্ণ পরিস্থিতি থেকে এখন পর্যন্ত ৮ হাজার ১৮৬ জনকে জীবিত উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধার তৎপরতায় মোট ১৯ হাজার ৮৯৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য অংশ নিয়েছেন। এর মধ্যে নেপালি সেনাবাহিনী ২ হাজার ৯৭৪ জন, নেপাল পুলিশ ২ হাজার ৬৯৯ জন এবং সশস্ত্র পুলিশ বাহিনী ২ হাজার ৫১৩ জনকে উদ্ধার করেছে। এ ছাড়া বিশেষ হেলিকপ্টার অভিযানের মাধ্যমে একটি জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে আটকা পড়া ২৭৯ জন শ্রমিক এবং ২২৭ জন বিদেশি নাগরিককে নিরাপদে সরিয়ে আনা হয়েছে।

বন্যাদুর্গত এলাকায় ৩৭টি ট্রাক ও ৭টি হেলিকপ্টারের মাধ্যমে খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হচ্ছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত অঞ্চলে বিশেষায়িত সার্জিক্যাল মেডিকেল টিম মোতায়েন করা হয়েছে এবং স্থানীয় প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ শুরু হয়েছে।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, দুর্যোগের পর থেকে এখনও প্রায় ৩ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্যমতে, নিখোঁজদের তালিকায় বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেন। ফলে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৩০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

নেপালে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩৪, নিখোঁজ প্রায় ৩ হাজার

বিস্তারিত কমেন্টে