বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ | ২৮ আশ্বিন, ১৪৩৩ | ২ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৪৭:২২
শিরোনাম
● ওয়ালটনে চাকরি, বেতন ১ লাখ টাকা, আছে প্রভিডেন্ট ফান্ড ● ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজার ৬৫৫ যাত্রী ● প্রধান শিক্ষক-সহকারী শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, জানা গেল কারণ ● দেশ গঠনে আপনাদের মতো মানুষের প্রয়োজন: প্রধানমন্ত্রী ● বোমা হামলার হুমকি, জয়পুরে ঘুরিয়ে নেওয়া হলো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ● দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন ● ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে যে এলাকায় ● ৪ থেকে ৮ বছর বয়সী মেয়েদের এইচপিভি টিকাদান নিয়ে ডব্লিউএইচওর বার্তা ● ইয়েমেনে সংঘাতে ব্যাহত খাদ্যসহায়তা, ঝুঁকিতে ৮ লাখ মানুষ: ডব্লিউএফপি ● অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি ● ওয়ালটনে চাকরি, বেতন ১ লাখ টাকা, আছে প্রভিডেন্ট ফান্ড ● ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজার ৬৫৫ যাত্রী ● প্রধান শিক্ষক-সহকারী শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, জানা গেল কারণ ● দেশ গঠনে আপনাদের মতো মানুষের প্রয়োজন: প্রধানমন্ত্রী ● বোমা হামলার হুমকি, জয়পুরে ঘুরিয়ে নেওয়া হলো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ● দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন ● ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে যে এলাকায় ● ৪ থেকে ৮ বছর বয়সী মেয়েদের এইচপিভি টিকাদান নিয়ে ডব্লিউএইচওর বার্তা ● ইয়েমেনে সংঘাতে ব্যাহত খাদ্যসহায়তা, ঝুঁকিতে ৮ লাখ মানুষ: ডব্লিউএফপি ● অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি

বোমা হামলার হুমকি, জয়পুরে ঘুরিয়ে নেওয়া হলো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৬:৫০
শেয়ার: mail
বোমা হামলার হুমকি, জয়পুরে ঘুরিয়ে নেওয়া হলো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট

বোমা হামলার হুমকি ও বিমান ছিনতাইয়ের আশঙ্কায় জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভারতের নয়াদিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বিমানটি ভারতের জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। এরপর যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে তল্লাশি ও তদন্ত শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই-২০৩০ স্থানীয় সময় সকাল ৯টা ৩৫ মিনিটে জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে নিরাপত্তা পরীক্ষার জন্য বিমানটিকে বিমানবন্দরের নির্ধারিত বিচ্ছিন্ন স্থান বা আইসোলেশন বে-তে সরিয়ে নেওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক পরীক্ষায় বিমানের কার্যক্রমে কোনো অস্বাভাবিকতা পাওয়া যায়নি। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রাথমিক তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৯টার দিকে আহমেদাবাদ এয়ার ট্রাফিক কন্ট্রোল বিমানটি থেকে কয়েক সেকেন্ডের জন্য একটি জরুরি সংকেত পায়।

জানা গেছে, পাইলট বিমানের ট্রান্সপন্ডারে ‘স্কোয়াক ৭৫০০’ কোড সক্রিয় করেছিলেন। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই কোড বিমান ছিনতাই বা অবৈধ হস্তক্ষেপের পরিস্থিতিতে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে সতর্ক করতে ব্যবহৃত হয়।

এই সংকেত পাওয়ার পর বিমানটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। তবে কী কারণে সংকেতটি সক্রিয় করা হয়েছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বোমা হামলার হুমকির পর বিমানটিকে জয়পুরে জরুরি অবতরণ করানো হয়। এরপর নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিমানটির নিরাপত্তা পরীক্ষা শুরু করে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানে থাকা সব যাত্রী নিরাপদ আছেন। তাঁদের বিমান থেকে নামিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে এবং বিমানবন্দরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তবে বোমা হামলার হুমকির সত্যতা, জরুরি সংকেত সক্রিয় করার কারণ এবং তল্লাশিতে কী পাওয়া গেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

সূত্র: আনাদোলু

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

বোমা হামলার হুমকি, জয়পুরে ঘুরিয়ে নেওয়া হলো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট

বিস্তারিত কমেন্টে