রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:৪২:৩৬

মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি শ্রমিক, বিনা খরচে আরও ১০ হাজার

অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১২:৩৭
শেয়ার: mail
মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি শ্রমিক, বিনা খরচে আরও ১০ হাজার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে প্রায় ২ লাখ কর্মী নেবে মালয়েশিয়া সরকার। আগামী সেপ্টেম্বরের শেষ থেকেই এই শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পাশাপাশি ‘জিরো কস্ট’ বা সম্পূর্ণ বিনা খরচে আরও ১০ হাজার বাংলাদেশি শ্রমিক নেবে দেশটি।

রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, বাংলাদেশ থেকে নতুন করে যে জনশক্তি রপ্তানি হবে, তা আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ পর্যায়ক্রমে শুরু হয়ে পরবর্তী ৬ মাসের মধ্যে সম্পন্ন হবে বলে মালয়েশিয়ার রাষ্ট্রদূত নিশ্চিত করেছেন।

প্রতিমন্ত্রী জানান, মালয়েশিয়া সরকারের তালিকাভুক্ত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মোট ২ লাখ শ্রমিক দেশটিতে যাওয়ার সুযোগ পাবেন। এর বাইরে অতিরিক্ত আরও ১০ হাজার কর্মী সম্পূর্ণ বিনা খরচে নেবে মালয়েশিয়া। এই ‘জিরো কস্ট’ কর্মী নেওয়ার প্রক্রিয়াও সেপ্টেম্বরের শেষ থেকেই পর্যায়ক্রমে শুরু হবে।

বৈঠকে জনশক্তি রপ্তানির পাশাপাশি বাংলাদেশের সড়ক নির্মাণে মালয়েশিয়ার আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিষয়েও ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, সড়ক দীর্ঘস্থায়ী ও টেকসই করতে মালয়েশিয়ায় রাবার মিশ্রিত বিটুমিন ব্যবহার করা হয়ে থাকে। সেই প্রযুক্তি বাংলাদেশে সড়ক নির্মাণে ব্যবহারের বিষয়ে আলোচনা হয়েছে এবং এ ক্ষেত্রে বাংলাদেশকে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেবে মালয়েশিয়া।

এ ছাড়া দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়ন ও সম্প্রসারণেও মালয়েশিয়া বাংলাদেশকে সার্বিক সহযোগিতা করবে বলে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৩০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি শ্রমিক, বিনা খরচে আরও ১০ হাজার

বিস্তারিত কমেন্টে