বাংলাদেশ ১১:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মৃতিফলকের উদ্বোধন Logo জেলা তথ্য অফিসের কার্যক্রমকে আরও সময়োপযোগী করতে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী Logo কুবি শিক্ষক সমিতিতে নতুন দুই সদস্য, সম্ভাব্য নির্বাচন ডিসেম্বরে Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা

রুনা লায়লা থেকে পরীমনি, ঈদে জমবে তারার মেলা

সংগৃহীত ছবি

ঈদুল আজহা উপলক্ষে বিশেষ আয়োজন নিয়ে আসছে বাংলাদেশ টেলিভিশন (বাংলাদেশ টেলিভিশন)। এবারের ঈদের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’

ঈদের দিন রাত ১০টায় প্রচারিত হতে যাওয়া এই অনুষ্ঠানে গান, নাচ, কৌতুক ও নানা বিশেষ পরিবেশনার সমন্বয় থাকবে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা, মো. হাসান রিয়াদ, ইয়াসির আরাফাত ও ইয়াসমিন আক্তার। উপস্থাপনায় থাকছেন অভিনেতা আফরান নিশো।

এবারের পর্বে বিশেষ কোরিওগ্রাফিতে কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা পরিবেশন করেছেন জনপ্রিয় গান ‘এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না’। একই অনুষ্ঠানে বেবী নাজনীন পরিবেশন করেছেন ‘কাল সারারাত ছিল স্বপ্নের রাত’, যার নৃত্য পরিচালনা করেছেন চাঁদনী ও শাওন।

নতুন গান ‘কৃষ্ণচূড়া’ নিয়ে মঞ্চে থাকবেন ন্যান্সি ও ইমরান, গীতিকার কবির বকুল এবং সংগীত পরিচালক ইমরান মাহমুদুলের সহযোগিতায়। নৃত্য পরিবেশনায় অংশ নিয়েছেন সাদিয়া ইসলাম মৌ, যিনি ‘রূপনগরের রাজকন্যা’ থিমে পারফর্ম করবেন। পাশাপাশি ‘দূর দ্বীপবাসিনী’ গানে নাচবেন মেহজাবীন চৌধুরী ও সাবিলা নূর।

দর্শক অংশগ্রহণমূলক পর্ব ‘রঙ’-এ থাকবেন চিত্রনায়িকা পরীমনি। কুইজ পর্বে অংশ নিচ্ছেন কেয়া পায়েল, আতিয়া আনিসা, জেফার রহমানসহ আরও অনেকে। এছাড়া কৌতুক পরিবেশনা ও বিশেষ পারফরম্যান্সে থাকবেন আবু হেনা রনি, ফারুক আহমেদ, শামীম জামান এবং মুকিত মোহাম্মদ জাকারিয়া।

সব মিলিয়ে গান, নাচ, কৌতুক ও তারকাদের অংশগ্রহণে এবারের ‘আনন্দমেলা’ ঈদের বিনোদনে বাড়তি মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মৃতিফলকের উদ্বোধন

রুনা লায়লা থেকে পরীমনি, ঈদে জমবে তারার মেলা

প্রকাশিত: ০৬:০৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬