মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১:৫৫:৩২
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

কুবি শিক্ষক সমিতিতে নতুন দুই সদস্য, সম্ভাব্য নির্বাচন ডিসেম্বরে

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১০:৪০
শেয়ার: mail
কুবি শিক্ষক সমিতিতে নতুন দুই সদস্য, সম্ভাব্য নির্বাচন ডিসেম্বরে

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটিতে নতুন করে দুইজন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া শিক্ষক সমিতির সম্ভাব্য নির্বাচন আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন শিক্ষক সমিতি-সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসাইন সরকার বিষয়টি নিশ্চিত করেন।

আহ্বায়ক কমিটিতে নতুন অন্তর্ভুক্ত দুই সদস্য হলেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক খাইরুন নাহার এবং মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাশিয়াত যাহিন। কমিটির অন্য সদস্যরা হলেন নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. শামীমা নাসরিন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. বেলাল হুসাইন এবং গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মহিউদ্দিন।

এ বিষয়ে কুবি শিক্ষক সমিতির সদস্য সচিব ড. জুলহাস উদ্দিন বলেন, এ বছর ডিসেম্বরের শেষের দিকে শিক্ষক সমিতির নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচনের আগে শিক্ষকদের নিয়ে একটি সম্মিলিত ট্যুর আয়োজনের পরিকল্পনা রয়েছে আমাদের।

শিক্ষক সমিতির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসাইন সরকার বলেন, আজ আমাদের দুইজন নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রয়োজন হলে পরবর্তীতে আরও সদস্য অন্তর্ভুক্ত করা যেতে পারে।

শিক্ষক সমিতির নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমাদের গঠনতন্ত্র অনুযায়ী ডিসেম্বরে নির্বাচন হওয়ার কথা রয়েছে। সে অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে ডিসেম্বরে নির্বাচন হবে কি না, তা তৎকালীন পরিস্থিতির ওপর নির্ভর করবে। এর আগে সাধারণ শিক্ষকদের সম্মতি প্রয়োজন। তাদের নিয়ে আমাদের কার্যক্রম এগিয়ে নিতে হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৫ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

কুবি শিক্ষক সমিতিতে নতুন দুই সদস্য, সম্ভাব্য নির্বাচন ডিসেম্বরে

বিস্তারিত কমেন্টে